Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

একটি সন্দেহঃ এক আয়াতে এসেছে__ “ওয়া আক্‌্বালা বা'দুহুম আ'লা বা'দিন ইয়াতাসাআলুন' ৷ এতে করে বুঝা যায় সেদিন মানুষ একে অপরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে৷ সন্দেহের জবাবঃ হজরত ইবনে আব্বাস বলেছেন, মহাপ্রলয়কালে কেউ কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে পারবে না। কারণ তখন সকলে থাকবে অচৈতন্য অবস্থায় । চেতনা ফিরে পাবে পুনরুথানের পর । তখন তারা শুরু করবে পারস্পরিক বাক্যালাপ। সূরা মুমিনূন ঃ আয়াত ১০২ 5 পতিত ৬ পারত ০৫১০১:১৩১৫ 454 446৩% 0 এবং যাহাদিগের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফলকাম । “মাওয়াষীনু' অর্থ পাল্লা । এর একবচন হচ্ছে “মাওযুনুন' ৷ এখানে 'পাল্লা ভারী হবে' অর্থ পুণ্যের পাল্লা ভারী হবে । অর্থাৎ পাপের তুলনায় পুণ্যের ওজন হবে বেশী। অথবা “মাওয়াষীনু' এর এক বচন হচ্ছে মীযান। মীযান অর্থ হিসাবের পাল্লা । এভাবে 'পাল্লা ভারী হবে' কথাটির অর্থ হবে___ হিসাব গ্রহণ কালে যার নেকীর পাল্লা ঝুকে পড়বে । এখানে একবচন “মীযান' উল্লেখ না করে এর বহুবচনবোধক শব্দরূপের ব্যবহার করা হয়েছে একারণে যে, সেদিন সকলের হিসাব গ্রহণ করা হবে পৃথকভাবে পৃথক পৃথক পাল্লার মাধ্যমে । অথবা এখানে “মাওয়াষীনু' হচ্ছে মীযানের সংখ্যাগত সমষ্টি । *মুফলিহুন' অর্থ সফলকাম । আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণ এবিষয়ে একমত যে, মহাবিচারের দিবসে" মীযানের মাধ্যমে ওজন করা হবে সকলের পাপ-পুণ্য, এব্যাপারে সন্দেহ মাত্র নেই। কিন্তু খারেজী, মুতাজিলা ও শিয়া সম্প্রদায় একে অস্বীকার করে থাকে । অন্যান্য বেদাতীরাও শীযান ও ওজনে বিশ্বাস করে না। বায়হাকী তার আলবাস্ছ গ্রন্থে হজরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসে জিবরাইল নামে যে প্রখ্যাত হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসে বলা হয়েছে, হজরত জিবরাইল রসুল স.কে জিজ্ঞেস করলেন, হে মোহাম্মদ! ইমান কী? তিনি স. বললেন, এক আল্লাহ্‌র প্রতি বিশ্বাসস্থাপন, আরো বিশ্বাসস্থাপন ফেরেশতাবৃন্দ, বার্তাবাহকবর্গ, জান্নাত-জাহান্নাম, পুনরুথান ও মীযানের প্রতি । একথার উপরেও বিশ্বাস স্থাপন যে, সকল ভালো ও মন্দ আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত । হজরত ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।