'যেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না কথাটির অর্থ__ সেদিন কেউ বংশমর্ধাদার কারণে অহংকার প্রদর্শন করতে পারবে না। কারণ বংশীয় বন্ধনের কোনো মূল্য তখন থাকবে না । অথবা কথাটির অর্থ হবে__ সেদিন আত্মীয়েরা একে অপরের কোনো উপকার করতে পারবে না। আপন পরিণতি-চিন্তায় তখন সকলে এতো ব্যতিব্যস্ত ও ভীত থাকবে যে, কারো প্রতি কেউ কোনো ভালোবাসা খুঁজে পাবে না। দূর হয়ে যাবে পারস্পরিক সম্প্রীতি! পরিস্থিতিগত ভয়াবহতা এমন পর্যায়ে পৌছবে যে, লোকেরা পালাতে থাকবে তাদের পিতা-মাতা-ভ্রাতা-স্ত্রী ও সন্তানদের কাছ থেকে। এখানে '“বাইনাহুম' এর 'হুম' সর্বনাম সত্যপ্রত্যাখ্যানকারীদের স্থলাভিষিক্ত, যাদের আলোচনা পূর্ববর্তী আয়াতসমূহে করা হয়েছে। বিশ্বাসীদের অবস্থা হবে তখন অন্যরকম। যেমন এক আয়াতে বলা হয়েছে__ “আলহাকৃনা বিহিম জুররিয়্যাতানহুম' (আমি তাদের সঙ্গে তাদের সন্তানদের সাক্ষাৎ করিয়ে দিবো)। রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে পুত্রসম্তানেরা দীড়িয়ে থাকবে হাউজে কাউসার ও বেহেশতের নহরের নিকটে । তাদের হস্তধৃত পাত্রে থাকবে পবিত্র পানীয়। কেউ ওই পানীয় পান করতে চাইলে তারা বলবে, না, আমি এই পানীয় পান করাবো আমার মাতা-পিতাকে। এমনকি গর্ভপাত হয়ে যাওয়া সম্ভানও করা পর্যন্ত আমরাও প্রবেশ করবো না। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ইবনে আবিদ্ দুনইয়া হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু জর থেকেও । একটি সন্দেহ £ বিশুদ্ধসূত্রে ইবনে আসাকেরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সেদিন আমার বংশীয় ও নিকটজনদের সম্পর্ক ছাড়া অন্য সকলের আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে । এ সন্দেহের জবাব কী? জবাবঃ রসুল স. হচ্ছেন সকল বিশ্বাসীর পিতা । এভাবে বিশ্বাসীরা রসুল স. এর আত্মার আত্মীয় । আর তার পবিত্র সহধর্মিণীগণ হচ্ছেন বিশ্বাসীগণের মাতা । আত্মার আত্মীয়তার এই সম্পর্কটিই সেদিন থাকবে অবিচ্ছিন্ন বাগবী লিখেছেন, এক হাদিসে এসেছে, মহাবিচারের দিবসে কারো বংশ অথবা অন্য কোনো মাধ্যম উপকারপ্রদায়ক হবে না, কেবল রসুল স. এর বংশ ও মাধ্যম ছাড়া । অর্থাৎ কোরআন ও ইমান ছাড়া । “একে অপরের খোজখবর নিবে না'। কথাটির অর্থ_-_ সেদিন কেউ কারো বংশপরিচয়ের কথা জানতে চাইবে না, যেমন পৃথিবীবাসীরা বলে, তুমি কোন গোত্রের, কোন বংশের? ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।