এরপর বলা হয়েছে__ “তাদের সম্মুখে যবনিকা থাকবে পুনরুথান দিবস পর্যস্ত' । একথার অর্থ___ তাদের সামনে রয়েছে বরজখ । মুজাহিদ বলেছেন, ওই সকল লোকের প্রত্যাগমনের মধ্যে রয়েছে পর্দা বা প্রতিবন্ধক । কাতাদা বলেছেন, এখানে “বারযাখুন্' অর্থ পৃথিবীর অবশিষ্ট আযুদ্ধাল। কেননা অবশিষ্ট আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত অনস্তজীবনের দিকে যাত্রা করা যায় না। জুহাক বলেছেন, 'বারযাখ্* অর্থ মৃত্যু থেকে কিয়ামত পর্যস্ত সময়। কেউ কেউ বলেছেন,“বারযাখ' উদ্দেশ্য কবর । সূরা মু'মিনূন £ আয়াত ১০১ ২125555556৩ (7 এবং যে দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না, এবং একে অপরের খোজ-খবর লইবে না, সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে বলা হয়েছে শিংগায় প্রথম ফুৎকারের কথা । অর্থাৎ যে ফুৎকার দিলে সকলে বেহুশ হয়ে যাবে, সেই ফুৎকারের কথা । তখন আকাশ পৃথিবীর সকল কিছু হয়ে যাবে নিশ্চেতন। তাই কেউ কারো আত্মীয়স্বজন বা প্রিয়জনের খোজখবর রাখতে পারবে না। দীর্ঘকাল এভাবে থাকার পর ধ্বনিত হবে শিংগার দ্বিতীয় ফুৎকার ৷ তখন সবাই নিজ নিজ স্থানে উঠে দীড়াবে এবং বিস্ময়বিমুগ্ধ দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে থাকবে । বিস্ময়ের ঘোর কেটে গেলে শুরু করবে বাক্যালাপ। কিন্ত প্রকৃত কথা এই যে, আলোচ্য আয়াতে বলা হয়েছে, দ্বিতীয় ফুৎকারের কথা । তখন সকলে পুনরুথিত হয়ে উঠে দীড়াবে নিজ নিজ স্থানে । হজরত ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত হয়েছে, পুনরুথান দিবসে সকল মানব-মানবীকে হাত ধরে দীড় করিয়ে দেয়া হবে একে অপরের সম্মুখ! এক ঘোষক বলবে, এ হচ্ছে অমুকের পুত্র অমুক, সে যদি কারো হক নষ্ট করে থাকে তবে সে যেনো প্রতিশোধ গ্রহণের জন্য তার কাছে চলে আসে । ওই সময় যে লোক তার পিতা, পুত্র, স্ত্রী অথবা ভাইয়ের নিকট কোনো হকের পাওনাদার হয়, তবে সে আনন্দিত হবে। যথাবিনিময়ও আদায় করে নিবে । একথা বলে হজরত ইবনে মাসউদ পাঠ করলেন আলোচ্য আয়াত । আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “ফুৎকার' অর্থ শিংগার দ্বিতীয় ফুতকার । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।