এরপরের আয়াতে (১০০) বলা হয়েছে-__ যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি পূর্বে করিনি'। এখানে ফীমা তারাকৃতু ( যা আমি পূর্বে করিনি) কথাটির অর্থ যে ইমান আমি পূর্বে গ্রহণ করিনি। অর্থাৎ যে ইমানকে আমি পরিত্যাগ করেছিলাম । এভাবে বক্তব্যটি দীড়ায়__ যে বিশ্বাসকে আমি ইতোপূর্বে পরিত্যাগ করেছিলাম, সেই বিশ্বাসকে গ্রহণ করে নির্দেশিত সৎকর্ম সম্পাদনার্থে আমাকে পুনরায় পৃথিবীতে প্রত্যাবর্তন করতে দাও । অথবা__ যে সম্পদ আমি পৃথিবীতে ছেড়ে এসেছি সেই সম্পদ পুণ্যকর্মে ব্যয় করনার্থে আমাকে পুনরায় পৃথিবীতে চলে যেতে দাও। ইবনে জুরাইজ কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, মৃত্যুর ফেরেশতা ইমানদারের নিকট আবির্ভূত হলে বলে, তোমাকে কি দুনিয়াতেই ফিরিয়ে দিবো? ইমানদার বলে, আবার কি সেই চিন্তা-ভাবনাসস্থুলে আবাসের দিকে? আমি তো যেতে চাই আল্লাহ্র দিকে । আর এমতো প্রশ্নের সম্মুখীন হলে সত্যপ্রত্যাখ্যানকারী বলে, হে আমার প্রতিপালক! আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করো। হজরত উবাদা ইবনে সামেত থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে মিলনকে প্রিয় মনে করে, আল্লাহও তার সঙ্গে মিলনকে প্রিয় মনে করেন। আর যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে সম্মিলনকে অপ্রিয় মনে করে, আল্লাহও তার সঙ্গে মিলনকে অপ্রিয় মনে করেন। জননী আয়েশা অথবা অন্য কোনো উম্মত জননী একবার নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমরা কেউই তো মৃত্যুকে প্রিয় মনে করি না। তিনি স. বললেন, না, এরকম নয়। প্রকৃত পরিস্থিতি এরকম-___ মৃত্যু সন্নিকটবর্তী হলে বিশ্বাসীদেরকে প্রদান করা হয় আল্লাহ্র পরিতোষ ও মর্যাদাদানের সুসংবাদ । তখন পিছনের কোনো কিছুই আর তার কাছে প্রিয় মনে হয় না। তারা তখন হয়ে ওঠে আল্লাহ্র সন্দর্শনাকাংক্ষী । আর অবিশ্বাসীদের মৃত্যু নিকটবর্তী হলে তাদেরকে দেয়া হয় আল্লাহ্র অপরিতোষ ও শাস্তির বার্তা । তারা তখন আল্লাহ্র সঙ্গে সাক্ষাকে সর্বাপেক্ষা অধিক অপ্রিয় মনে করে এবং আল্লাহ্ও তাদের সঙ্গে সাক্ষাৎকে অপ্রিয় মনে করেন। এরপর বলা হয়েছে__ “না, তা হবার নয়'। একথার অর্থ-_ মৃত্যুর ফেরেশতা তখন বলে, না, এখন পৃথিবীতে প্রত্যাগমন আর কিছুতেই সম্ভব নয়। এরপর বলা হয়েছে__ “এতো তার একটি উক্তি মাত্র' ৷ এখানে “কালিমাহ্' অর্থ উক্তি__ পূর্ণাঙ্গ অথবা আংশিক । ব্যাকরণের পরিভাষায় কথাটির অর্থ একটি শব্দসম্বলিত বাক্য বা উক্তি। কিন্তু আরববাসীগণের পরিভাষায় কথাটির অর্থ পূর্ণাজ বাক্য । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।