0 যাহাতে আমি সতকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই ।' না, ইহা হইবার নয়। এতো উহার একটি উক্তি মাত্র । উহাদিগের সম্মুখে যবনিকা থাকিবে পুনরুত্থান দিবস পর্যস্ত প্রথমে বলা হয়েছে__ “বলো, হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে' । এখানে “হামাযাতিশ্ শাইয়াত্ীন' অর্থ শয়তানের কঠিন কৃপ্ররোচনা। পরের আয়াতে (৯৮) বলা হয়েছে__ “হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি তাদের উপস্থিতি থেকে'। একথার অর্থ__ হে আমার প্রভূপালনকর্তা! আমি আমার নামাজে ও অন্যান্য ইবাদতে কঠিন কুপ্ররোচনা প্রেরণকারী ওই সকল শয়তানের উপস্থিতি থেকে তোমার নিকটে আশ্রয় যাচনা করি। কারণ তারা বিশ্বাসীগণের নিকটে উপস্থিত হয় কেবল কুপ্ররোচনা প্রেরণের উদ্দেশ্যেই। এরপরের আয়াতে (৯৯) বলা হয়েছে__ “যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক! আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করো'। এখানকার “হাত্তা' হচ্ছে 'হাত্তা ইবতেদাইয়া' (সূচনা মূলক অব্যয়) । এর সম্পর্ক রয়েছে ৯৬ সংখ্যক আয়াতে উল্লেখিত “তারা যা বলে সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত' কথাটির সঙ্গে, অথবা ৯০ সংখ্যক আয়াতে উল্লেখিত “কিন্তু তারা তো মিথ্যাবাদী" কথাটির সঙ্গে। অর্থাৎ সত্যপ্রত্যাখ্যানকারীদের কারো মৃত্যু সন্নিকটবর্তী হলে তার জন্য জান্নাত ও জাহান্নামের নির্ধারিত অংশ তাকে দেখানো হয়। বলা হয়, তুমি যদি বিশ্বাসী হতে তবে তোমার জন্য নির্ধারণ করা হতো জান্নাতের ওই স্থানটি, কিন্তু তুমি তো সত্যপ্রত্যাখ্যানকারী, তাই এখন তোমাকে প্রেরণ করা হবে তোমার জন্য নির্ধারিত জাহান্নামে ৷ ওই সময় সে বলে, হে আমার প্রভূপালক! আমাকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দাও । এখানে “ইর্জ্বিউ'নী (জামাকে প্রেরণ করো) বলে সম্বোধন করা হয়েছে আল্লাহ্কে। কিন্তু সম্বোধনটি বহুবচনবোধক ৷ উল্লেখ্য, আল্লাহ এক হলেও কেবল সম্মান প্রদানার্থেই করা হয়েছে এরকম বহুবচনের ব্যবহার । কেউ কেউ বলেছেন, এটা হচ্ছে ক্রিয়ার পুনরাবৃত্তি। বহুবচনবোধকতার ব্যবহার এসেছে এখানে একারণেই । এর প্রকৃত রূপ ছিলো “ইরজিউ'ন'। কেউ কেউ আবার বলেছেন, এখানে 'প্রতিপালক' (রব) বলে বুঝানো হয়েছে প্রাণহরণকারী ফেরেশতাগণকে। কেননা মৃত্যুপথযাত্রী সত্যপ্রত্যাখ্যানকারীরা সরাসরি প্রার্থনা জানায় তাদের নিকটেই ৷ বলে, আমাদেরকে পুনরায় ফিরে যেতে দাও। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।