Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দীড়ায়-__ হে আমার রসুল! আপনি তাদেরকে বলুন, যদি তোমরা একথা ভালো করে জানো যে, আল্লাহই পৃথিবীবাসীদেরকে ও আকাশ-পৃথিবীর সকল কিছুকে সৃষ্টি করেছেন, তবে তোমরা একথা মানতে চাওনা কেনো যে, তিনি পুনরায় তোমাদেরকে সৃষ্টি করতে পূর্ণরূপে সক্ষম? তিনি এরকম করবেনও ৷ নিশ্চিত করবেন সকলের যথাপুরস্কার ও ঘথাতিরস্কার। দ্বিতীয় বারের সৃষ্টি নিশ্চয় প্রথম বারের সৃষ্টি অপেক্ষা সহজ । পরের আয়াতে (৮৫) বলা হয়েছে___ "তারা বলবে, আল্লাহ্র । বলো, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?' একথার অর্থ__ হে আমার রসুল! 'এই পৃথিবী এবং এতে যা কিছু আছে, তারা কার' আপনার এই প্রশ্রের উত্তরে যখন তারা বলবে, আল্লাহ্র, তখন আপনি তাদেরকে বলুন, তবুও কি তোমরা সাবধান হবে নাঃ এরপরের আয়াত চতুষ্টয়ের (৮৬, ৮৭, ৮৮, ৮৯) মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! তাদেরকে পুনঃ জিজ্ঞেস করুন, সপ্ত আকাশ এবং মহাআরশের মহাঅধিপতি কে? তারা বলবে, আল্লাহ্‌। আপনি বলুন, এরপরেও কি তোমরা আল্লাহ্‌র শাস্তি সম্পর্কে অনবধান থাকবে? আকড়ে ধরে থাকবে অংশীবাদিতাকে? আপনি তাদেরকে আবারো জিজ্ঞেস করুন, যদি তোমরা জানো তবে আমাকে বলো, সামগ্রিক ও সার্বভৌম কর্তৃত্ব কার হাতে, যিনি সকলের এবং সকল কিছুর সুরক্ষা নিশ্চিত করেন এবং যিনি ভিন্ন অন্য কোনো রক্ষক নেই? তারা বলবে, আল্লাহ্‌র । আপনি তখন বলুন, তবুও তোমরা কী কারণে বিভ্রান্তিকে আঁকড়ে ধরে রয়েছো? কীভাবে অস্বীকার করে চলেছো পুনরস্থানকে। এখানে “মালাকুত' অর্থ রাজকীয় কর্তৃত্ব, সম্মান, প্রাধান্য, বিজয় । শব্দটির সঙ্গে 'ওয়াও' ও "তা' অক্ষরদুটি সংযোজিত হয়েছে মুবালাগার (আধিক্যের) জন্য। সুতরাং শব্দটির অর্থ__ এমন চুড়ান্ত বিজয়, যা অননুমাননীয় ৷ সেকারণেই শব্দটি ব্যবহৃত হয় কেবল আল্লাহ্‌র কর্তৃত্ব ও শক্তিমত্তা জ্ঞাপনার্থে। কেউ কেউ বলেছেন, “মালাকুত' অর্থ অসীম ভাণ্তার। “ইউজ্ীরু' অর্থ রক্ষা করেন, হেফাজত করেন সকল অনিষ্ট থেকে, আশ্রয় দান করেন যাকে খুশী তাকে। "ওয়ালা ইউজ্বাু আ'লাইহি' অর্থ আল্লাহ্‌ যাকে আশ্রয় দিবেন না, কেউ আশ্রয় দিতে পারবেও না তাকে । সুতরাং তিনি যাকে আশ্রয় দেন, তাকে কেউ অআশ্রয়চ্যুত করতে পারে না এবং যাকে করেন আশ্রয়হারা, তাকেও কেউ দিতে পারে না কোনো আশ্রয় । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।