Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

0 তিনিই তোমাদিগকে কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ দিয়াছেন; তোমরা অল্লই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাক। 0) তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়া পৃথিবীতে তোমাদিগের বংশ বিস্তার করিয়াছেন এবং তোমাদিগকে তাহারই নিকট একত্রিত করা হইবে। 0 তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই বিধানে আবর্তন ঘটে রাত্রি ও দিবসের । তবুও কি তোমরা বুঝিবে নাঃ প্রথমে বলা হয়েছে__ “তিনিই তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ দিয়াছেন'। একথার অর্থ__ আল্লাহই তোমাদেরকে শুনবার জন্য কান, দেখবার জন্য চোখ এবং উপলব্ধি করবার জন্য হৃদয় দান করেছেন, যাতে তোমরা দেখে শুনে বুঝে সত্য সরল পথের সন্ধান পেতে পারো । অর্জন করতে সমর্থ হও পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ। এরপর বলা হয়েছে__ “কৃলীলাম্‌ মা তাশকুরূন' (তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো)। এখানে 'কৃলীলাম্‌ মা' এর “মা অতিরিক্তরূপে সন্নিবেশিত । “ক্লীলান্‌' অর্থ যৎ সামান্য । গ্রহীতার দায়িত্ব হচ্ছে দাতার কৃতজ্ঞতা প্রকাশ করা। কর্ণ, চক্ষু, হৃদয়, যিনি সৃষ্টি করেছেন ও দান করেছেন, সেই চিরঅসমকক্ষ মহাসৃজয়িতার সঙ্গে অন্য কাউকে শরীক না করা। কিন্তু মানুষ এই অত্যাবশ্যক দায়িত্ব অল্লই পালন করে থাকে । কেউ কেউ বলেছেন, প্রচলিত অর্থে কথাটি না সুচক। যদি এটাকেই গ্রহণ করা হয়, তবে আলোচ্য বাক্যের অর্থ দাড়াকে__ তোমরা একেবারেই কৃতজ্ঞতা প্রকাশ করো না। পরের আয়াতে (৭৯) বলা হয়েছে-_ তিনিই তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে তোমাদের বংশবিস্তার করেছেন এবং তোমাদেরকে তারই নিকট একত্রিত করা হবে" । একথার অর্থ__ “হে মানুষ! আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে এনে তোমাদের বংশ থেকেই সৃষ্টি করেছেন বহুসংখ্যক মানুষ । এভাবে তোমাদেরকে সম্প্রসারিত করার পর পুনরায় সকলকে একত্রিত করবেন তার সকাশে পুনরুত্থান দিবসে । এরপরের আয়াতে (৮০) বলা হয়েছে__ “তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তারই বিধানে আবর্তন ঘটে রাত্রি ও দিবসের'। একথার অর্থ__ জীবন-মৃত্যু তারই অতিপ্রায়াধীন ও ক্ষমতায়ত্ত। দিবস-নিশিথের নিয়মিত আবর্তনও তার বিধানানুগত। সুতরাং একথা মেনে নিতে হবেই যে, তিনি অতুলনীয়রূপে সর্বজ্ঞ ও সর্বশক্তিধর ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।