Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

দয়া করা হয়নি, শাস্তিও অপসারণ করা হয়নি। কেননা আল্লাহ্‌ জানতেন যে, শাস্তি দূর করে দিলেও তারা অবিশ্বাসেই অনড় থাকবে । কিন্তু ওই শাস্তি যে দূরীভূত হয়ইনি__- সেকথার উল্লেখ আয়াতে নেই। তাই একথা বলতে আর বাধা নেই যে. পরবর্তীতে রসুল স. এর দোয়ায় ওই শাস্তি অপসারিত হয়েছিলো । কিন্তু তার পরেও তারা তওবা করেনি। বরং অবাধ্যতায় বিভ্রান্তের মতো ঘরেই চলেছিলো। পরের আয়াতে (৭৭) বলা হয়েছে__ 'যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলে দেই, তখনই তারা তাতে হতাশ হয়ে পড়ে'। এই আয়াতেও 'কঠিন শাস্তি' অর্থ দুর্ভিক্ষের শাস্তি । অবশ্য ৬৪ সংখ্যক আয়াতে উল্লেখিত “যখন আমি খশ্বর্ষশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা আঘাত করি' কথাটির অর্থ বদর যুদ্ধের শাস্তি । হজরত ইবনে আব্বাস বলেছেন, ক্ষুধার শাস্তি বন্দীত্ব অথবা নিহত হওয়ার শাস্তি অপেক্ষা অধিক ভয়াবহ। তাই কঠিন শাস্তির দুয়ার খুলে দেই বলে আলোচ্য আয়াতে উদ্দেশ্য করা হয়েছে দুর্ভিক্ষের শাস্তিকে । আর জুহাকের মতানুসারে যদি বুঝতে হবে “কঠিন শাস্তি' বলে এখানে বুঝানো হয়েছে কবরের আযাব, কিয়ামতের আযাব এবং দোজখের আযাবের কথা । যদি তাই হয় তবে একথাও বুঝতে হবে যে, এখানকার অতীতকালবোধক “ফাতাহ্‌না' ব্যবহৃত হয়েছে শাস্তির নিশ্চিতার্থে। অর্থাৎ ভবিষ্যতে তাদের এ সকল শাস্তি সুনিশ্চিত । যেমন করা হয়েছে “হাজাশ্‌ শামসু কুব্টীরাত' আয়াতে । এমতাবস্থায় এখানকার বক্তব্যটি দাড়াবে__- আমি বিভিন্ন প্রকার শাস্তির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছি___ বন্দীত্র, হত্যার ও দুর্তিক্ষকালীন ক্ষুধার; কিন্তু কোনো কিছুতেই নত হয়নি তারা, কাতর প্রার্থনাও জানায়নি, অবশেষে যখন তাদেরকে আখেরাতের আযাবে নিপতিত করা হবে, তখন তারা হয়ে পড়বে সম্পূর্ণরূপে হতাশ । উল্লেখ্য, তাদের এমতো হতাশার বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে “ইয়াওমা তাকুমুস সাআ'তু ইউবলিসুল মুজ্রিমুন' আয়াতের তাফসীরে । সূরা মু'মিনূন $ আয়াত ৭৮, ৭৯, ৮০ ৪2৬৫ ৫৬ ৯2৯2 প 2 পপ পঙ্তিপ ৮24 শর্ত পা পি ১ তাত ৩৪৬১৪ উ১915/02915 ঞওলআি 31128 ৮৮5 ৮০৮৩ পা ৯ ৪ দি নিট গা? ৩ %5, পার্ট পাপ ৮. তর্টিলাঠপা 48 30542 2৮৩69406৮95 +০$৫৩015 রণ পাত তা পারি) ৮ $ % অ্ 2 বাপ ৫০ ০৫932560544 এ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।