এরপর বলা হয়েছে___ “ওয়ামা ইয়াতাদ্বররাউন'( এবং কাতর প্রার্থনাও করলো না)। একথার অর্থ__ এবং তারা রোদনকাতর প্রার্থনাও নিবেদন করলো না, অনুতাপজর্জরিত ও রোদনকাতর হবার যোগ্যতাই যে তাদের নেই। বায়হাকী তার 'দালায়েল' গ্রন্থে বর্ণনা করেছেন, ইবনে আছাল হানাফী রসুল স. এর দরবারে বন্দী অবস্থায় এলে তিনি স. তাকে প্রতিশ্রুতিবদ্ধ করার পর ছেড়ে দেন৷ তিনি মক্কাগমনের পর মুসলমান হন এবং কুরায়েশদের খপ্পর থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নেন মক্কা ও ইয়ামামার মধ্যবর্তী এক স্থানে । এরপর তিনি বন্ধ করে দেন ইয়ামামা থেকে মক্কাভিমুখী যাবতীয় বাণিজ্য কাফেলা । ফলে মকাবাসীরা পড়ে বিপাকে । চরম খাদ্যাভাব দেখা দেয় তাদের । ক্ষুধার যন্ত্রণায় যখন তারা জন্ত-জানোয়ারের পশম পর্যন্ত খেতে শুরু করলো, তখন নিরুপায় হয়ে আবু সুফিয়ান মদীনায় রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে বললো, মোহাম্মদ! তুমি কি নিজেই দাবি করোনা যে, তুমি সমগ্র বিশ্বের রহমত? রসুল স. বললেন, নিঃসন্দেহে । আবু সুফিয়ান বললো, তাহলে তুমি তোমার বাপ-দাদাদেরকে তলোয়ার দ্বারা এবং তাদের বংশধরদেরকে দুর্ভিক্ষের দ্বারা মেরে চলেছো কেনো? তার এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । আর এই আয়াতে একথার সাক্ষ্যও বিদ্যমান যে, আমি তাদেরকে দয়া করলেও এবং তাদের দুঃখ - দৈন্য দূর করলেও তারা অবনত হবে না আমার সম্মুখে! একটি সন্দেহঃ বর্ণিত তাফসীর দৃষ্টে একথাই অনুমিত হয় যে, আল্লাহ্ মক্কাবাসীদেরকে যে শাস্তি ছারা আঘাত করেছিলেন, তা দূর করেননি । অথচ বাগবীর বর্ণনায় এসেছে, রসুল স. তাদের জন্য বদদোয়া করলেন; হে আল্লাহ্! নবী ইউসুফের যুগের মতো এদের উপরেও দুর্ভিক্ষ নামিয়ে দাও। বলাবাহুল্য দোয়া কবুল করা হলো। দুর্ভিক্ষের আঘাতে অতিষ্ঠ হয়ে আবু সুফিয়ান রসুল স. এর মহান সান্নিধ্যে উপস্থিত হয়ে বললো, তুমি কি দাবি করো না যে, তুমি সকলের ও সকলকিছুর জন্য রহমত? তিনি স. বললেন, হ্যা। আবু সুফিয়ান বললো, তাহলে তুমি তোমার পিতৃপুরুষদেরকে তরবারীর আঘাতে এবং তাদের সন্তানদেরকে দুর্ভিক্ষের আঘাতে এভাবে সংহার করে চলেছো কেনো? যাহোক, এখন তাহলে দোয়া করো, আল্লাহ্ যেনো দুর্ভিক্ষ দূর করে দেন। রসুল স. দোয়া করলেন। ফলে দুর্ভিক্ষ দূর হয়ে গেলো । এ ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। উল্লেখ্য, এ ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে, রসুল স. এর দোয়ার বরকতে আল্লাহ্ দুর্ভিক্ষ অপসারিত করে দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তাফসীর ও হাদিসের এই বৈসাদৃশ্যের সমন্বয় সাধন কীভাবে সম্ভব। এর জবাবে আমি বলি, আলোচ্য আয়াতের মাধ্যমে কেবল এতটুকু জানা যায় যে, তাদের প্রতি ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।