Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আযাব । এখানে "দুঃখ-দৈন্য' বলে বুঝানো হয়েছে বদর যুদ্ধে নিহত পৌত্তলিক নেতাদের উপরে আপতিত দুঃখ-দৈন্যকে। এরকম বলেছেন হজরত ইবনে আব্বাস । আর জুহাক বলেছেন, রসুল স এর অপপ্রার্থনার ফলে মক্কার মুশরিকদের উপরে অবতীর্ণ দুর্ভিক্ষকে । উভয় ব্যাখ্যাই আলোচ্য আয়াতের উদ্দেশ্যের অনুকূল । 'লালাজ্জু ফী তুগৃইয়ানিহিম ইয়া*মাহুন' অর্থ__ তথাপিও তারা অবাধ্যতায় বিভ্রান্তের মতো ঘুরতে থাকবে । নিমজ্জিত থাকবে বক্রতা ও ভ্রষ্টতায় ৷ “ফী তুগৃইয়ানিহিম' অর্থ বিভ্রান্তিতে, বক্রতায় অথবা ত্রষ্টতায়। যেমন__ আত্মঅহংকারে, সীমালংঘনে অথবা রসুল স. এর শক্রতায়। এতাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দীড়ায়_ আমি তাদেরকে দয়া করিনি, যদি দয়া করে আমি তাদের দুঃখ-দুর্দশা দূর করেও দেই, তবুও তারা পড়ে থাকবে বিভ্রান্তির অতল তলে। সেখানেই আবর্তিত ও বিবর্তিত হতে থাকবে অনন্তকাল । নাসাঈ ও হাকেমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, একবার আবু সুফিয়ান রসুল স. সকাশে উপস্থিত হয়ে বললো, মোহাম্মদ! আমি তোমাকে আল্লাহ্‌ ও আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, এ দুর্ভিক্ষ দূর করে দাও। আমরা তো পশুর পশম ও রক্ত খেয়ে জীবন ধারণ করে চলেছি। তার একথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত__ সূরা মু'মিনূন $ আয়াত ৭৬. ৭৭ »এভর তে ৩৩55 ৬ £,০৫ ৮11৫ পা ৯৪) ৫ পপ ১ প্রশর্ণ ২০১০৪৩০০৪৩০1৯৪৫০৩ ৬৬৬০৬ ওঞ্ঃ ৮১১3৮0৩০৬৪৩ ৩৩০৮৪৬০৫12৫ 0) আমি উহাদিগকে শাস্তি দ্বারা আঘাত করিলাম, কিন্তু উহারা উহাদিগের প্রতিপালকের প্রতি নত হইল না এবং কাতর প্রার্থনাও করিল না। 0) যখন আমি উহাদিগের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইহাতে হতাশ হইয়া পড়ে। প্রথমে বলা হয়েছে-_ “আমি তাদেরকে শাস্তি দ্বারা আঘাত করলাম'। এখানে “আযাব' (শাস্তি) অর্থ বদর যুদ্ধের মাধ্যমে প্রদত্ত শাস্তি, অথবা শাস্তি দুর্ভিক্ষের । এরপর বলা হয়েছে__ 'ফামাসতাকানু লিরব্বিহিম' (কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি নত হলো না)। একথার অর্থ__ কিন্তু তারা তাদের দয়াময় প্রভুপালকের দিকে ফিরে এলো না, অনড় হয়ে রইলো সত্য-প্রত্যাখ্যানের উপর ৷ “আস্তাকানু' হচ্ছে বাবে ইস্তেফআ'ল, যার মূল হচ্ছে “কাউনুন', যা পরিবর্তন বা স্থানাত্তরণের মুখাপেক্ষী । অথবা 'আসতাকানু' হবে বাবে ইফতিয়াল থেকে, যার মূল 'সুকুনুন' (কাফের পরে আলিফে ইশবাঈ)। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।