Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা মু'মিনূন £ আয়াত ৭৩, ৭৪, ৭৫ ৩%5১ 55৬0 $৮০৫৮242555455 ৩৬৬ লি পা পাতে রি পা টে ৪ ৬৮১? 85৩১4944৮2/6০5০-4 ৮51৬5 8৯3৬ চা পাঠ গু %ঠ রা ০৬০৩৪১১৯০৬৪ 0) তুমি তো উহাদিগকে সরলপথে আহ্বান করিতেছ। 0 যাহারা পরলোকে বিশ্বাস করে না তাহারা তো সরল পথ হইতে বিচ্যুত; 0) আমি উহাদিগকে দয়া করিলেও এবং উহাদিগের দুঃখ-দৈন্য দূর করিলেও উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে । প্রথমে বলা হয়েছে__ “তুমিতো তাদেরকে সরল পথে আহ্বান করছো" । একথার অর্থ__ হে আমার রসুল! আপনি তো মানুষকে আহ্বান জানিয়ে চলেছেন সরল পথের দিকে । উল্লেখ্য, উপরোক্ত বর্ণনার মাধ্যমে অপসারণ করা হয়েছে আহ্বান প্রত্যাখ্যানের মূল কারণ । বলা হয়েছে আহ্বানকারী যেহেতু পার্থিব লাভ ও লোভের প্রত্যাশী নয়, এবং যেহেতু তিনি এবং তার অনুসারীরা সকলেই জ্ঞানী এবং যেহেতু তার প্রদর্শিত পথ নয় বক্রতাবিশিষ্ট, সেহেতু তা প্রত্যাখ্যানের অতীত । এতদসব্বেও যারা প্রত্যাখ্যানপ্রবণ তারা যে জ্ঞানহীন ও সত্যের শত্র, সে কথা সুনিশ্চিত। আর তারা যে এরকম করবে তা তাদের সৃষ্টির সূচনালগ্নেই নিরূপিত হয়েছে। তারা চিরদুর্ভাগা। নয়তো তারা এরকম করবে কেনো? জাগতিক সকল কর্মকাণ্ডে তাদের জ্ঞান সতত সচল থাকলেও স্থায়ী কল্যাণ লাভের ক্ষেত্রে তাদের বুদ্ধি এতো অকার্যকর হবে কেনো? “ওয়াল্লাহু ইয়াহ্‌দি মাইয়াশা-উ ইলা সিরাতিম মুসতাকীম' (আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ দেখিয়ে দেন এবং সঠিক পথে চলার সামর্থ দান করেন)! পরের আয়াতে (৭8) বলা হয়েছে__ “যারা পরলোকে বিশ্বাস করে না, তারা তো সরলপথব্চ্যিত'। একথার অর্থ__ মৃত্যুপরবর্তী জীবনের প্রতি যাদের প্রত্যয় নেই, তারা তো সরল পথ থেকে চ্যুত। তাদের বোধ ও বুদ্ধি বিপর্যস্ত । কারণ তাদের অস্তিত্বের উৎসারণ ঘটেছে আল্লাহতায়ালার “আলমুদ্িললু' (পথ ভ্রষ্ঠকারী) নাম থেকে । সুতরাং সোজা পথে চলা তাদের পক্ষে সম্ভবই নয়। এর পরের আয়াতে (৭৫) বলা হয়েছে__ “আমি তাদেরকে দয়া করলেও তারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে! “দুররিন্‌' অর্থ দুঃখ-দৈন্য, ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।