সদুপদেশপূর্ণ গ্রন্থ, যা আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দেয়। অথবা ওই স্মারক, যা ছিলো তাদের কাম্য । যেমন এক আয়াতে এরশাদ হয়েছে___ লাও আন্না ইনৃদানা জিকরাম মিনাল আইউয়ালীনা লাকুন্না ইবাদিল্লাহিল মুখলাসীন' (আমাদের নিকট যদি থাকতো পূর্ববতীদের কোনো উপদেশ, তাহলে আমরা হতাম আল্লাহর বাঞ্কিত বান্দা)। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “জিকরিহিম' দ্বারা বুঝানো হয়েছে ওই গ্রন্থকে, যেখানে বিবরণ রয়েছে বিশ্বাসীদের মর্ধাদা ও সম্ত্রমের । অর্থাৎ কোরআন মজীদ । অন্য আয়াতেও এরকম বলা হয়েছে! যেমন__ লাকাদ আনযালনা ইলাইকৃম কিতাবান ফিহী জিকরিহিম' (আমি তোমাদের নিকট এমন কিতাব অবতীর্ণ করেছি, যার মধ্যে রয়েছে তোমাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিবরণ)। আর এক আয়াতে বলা হয়েছে__ “ওয়া ইন্নাহু লাজিকরুল্ লাকা' (নিঃসন্দেহে এটা আপনার মর্যাদার মাধ্যম)। মোট কথা, কোরআনে গ্রহণ করা হয়েছে কুরায়েশদের মুখের ভাষা । আর ভাষার দিক দিয়ে মানুধকে করা হয়েছে কুরায়েশদের অনুগামী । আর রসুলপরবর্তী খেলাফতও নির্ধারিত হয়েছে কেবল তাদের জন্য । “ফাহুম আ'ন্ জিকরিহিম মু'রিদুন' অর্থ__ কিন্তু তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। মর্মার্থ__ তারা এমন কিতাবের প্রতি দৃষ্টিপাত করে না, যা তাদের মান-মর্যাদার মাধ্যম | পরের আয়াতে (৭২) বলা হয়েছে___ “অথবা তুমি কি তাদের নিকট কোনো প্রতিদান চাও"? এই প্রশ্রটিও অস্বীকৃতিসূচক । সুতরাং এর অর্থ হবে__ হে আমার রসুল! আপনি তো তাদের কাছে বিনিময়-প্রত্যাশী নন যে, বিনিময় প্রদানের ভয়ে তারা ইমান ও হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিবে? এরপর বলা হয়েছে__ “তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ জীবিকাদাতা'। একথার অর্থ__ হে আমার রসুল! আল্লাহ্ আখেরাতে যে প্রতিদান আপনাকে দিবেন, সেই প্রতিদানইতো শ্রেষ্ঠ এবং তিনিই তো শ্রেষ্ঠ জীবনোপকরণপ্রদাতা । সুতরাং আপনি তাদের বিনিময়ের মুখাপেক্ষীই নন। এখানে ব্যবহৃত হয়েছে অস্বীকৃতি জ্ঞাপক 'আম' অব্যয়। “কামুস' রচয়িতা লিখেছেন, এখানকার 'বরাজ' ও “খিরাজ' ৷ সমার্থক অর্থাৎ এমন ব্যয়, যার মাধ্যমে উপকৃত হওয়া যায় । আর এক অর্থ অপরকে প্রদান করা। যেমন বায়যাবী লিখেছেন দখল অর্থ আয়, এর বিপরীত অর্থ ব্যয়। শব্দটি সাধারণতঃ ব্যবহৃত হয় রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ভূমির করের বেলায়। 'খইর' অর্থ উত্তম, শ্রেষ্ঠ, প্রশস্ত, প্রবহমান । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।