0 সত্য যদি উহাদিগের কামনা-বাসনার অনুগামী হইত তবে বিশৃংখল হইয়া পড়িত আকাশমগ্ডলী, পৃথিবী এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুই। পক্ষান্তরে, আমি উহাদিগকে দিয়াছি উপদেশ, কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া লয়। 90 অথবা তুমি কি উহাদিগের নিকট কোন প্রতিদান চাহ? তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ জীবিকাদাতা । প্রথমে বলা হয়েছে__ “সত্য যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতো, তবে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমগুলী, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সমস্ত কিছুই' । একথার অর্থ__ সত্য যদি ওই সকল পৌত্তলিকদের কামনা-বাসনানুযায়ী হতো, তবে অসংখ্য উপাস্য এ পৃথিবীতে অবস্থান করতো; সবকিছু হয়ে পড়তো বিশৃঙ্খল, বরং এই যহাবিশ্বতো যেন অস্তিত্ই লাভ করতো না। যেমন অন্যত্র ঘোষিত হয়েছে __ যদি এ আকাশ ও পৃথিবীতে আল্লাহ্ ছাড়া আরো উপাস্য থাকতো তাহলে অবশ্যই বিনষ্ট করে দিতো এ দুটিকে । ইবনে জুরাইজ, মুকাতিল, সুদ্দী ও বিচক্ষণ আলেমের একটি দলের অভিমত হচ্ছে, এখানে 'আল হাক্' (সত্য) অর্থ আল্লাহ্। হজরত বারা ও জুহাক বলেছেন, এখানে সত্য অর্থ কোরআন । এমতো অর্থ গ্রহণীয় মনে করা হলে বক্তব্যটি দীড়ায়__ আল্লাহ্ যদি তাদের কামনা-বাসনানুসারে অন্যকে তার শরীক করতেন, সন্তান গ্রহণ করতেন, তবে এই মহানিসর্গ হয়ে পড়তো শতধাবিচ্ছিন্ন। অথবা তিনি যদি এই কোরআন অবতীর্ণ করতেন তাদের অভিপ্রায়ানুসারে, তবে এতে থাকতো অংশীবাদিতা ও পাপের শিক্ষা, তখন আল্লাহ্ তো আর আল্লাহই থাকতেন না। অনস্তিত্বের আঁধারে আবৃত থাকতো সমগ্র সৃষ্টি। কারণ মহাসৃজন ও মহাপ্রতিপালনের ক্ষেত্রে অংশীবাদিতার অস্তিত্ব মাত্র নেই। আর আল্লাহ্ কখনো শিরিক ও গোনাহর শিক্ষা দিতে পারেন না। তিনি যে সকল দোষক্রটি থেকে চিরমুক্ত, চিরপবিত্র । কোনো কোনো আলেম কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ সত্য যদি তাদের ইচ্ছা-অভিপ্রায়ের অনুগামী হতো, তবে ন্যায়নিষ্ঠতা বলে কোনোকিছু আর অবশিষ্ট থাকতো না, যার উপরে প্রবহমান রয়েছে এই মহাসৃষ্টি । কথাটির অর্থ এরকমও হতে পারে যে, রসুল স. কর্তৃক আনীত ধর্ম যদি অংশীবাদীদের আকাংখা, অভিলাষের অনুগামী হতো, তবে আল্লাহ্র এককত্ববোধের স্থলে প্রতিষ্ঠিত হতো বহু উপাস্যের ধারণা । তখন আল্লাহ্ সকলের উপরে গজব অবতীর্ণ করতেন । ফলে সবকিছু হয়ে যেতো নিশ্চিহ, নিরস্তিতব। এরপর বলা হয়েছে__ “পক্ষান্তরে আমি তাদেরকে দিয়েছি উপদেশ, কিন্ত তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়'। এখানে “জিকরিহিম' অর্থ এমন ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।