এরপরের আয়াতে (৭০) বলা হয়েছে___ “অথবা তারা কি বলে যে, সে উন্মাদ? এখানকার “আম হচ্ছে অস্বীকৃতি প্রকাশক । অর্থাৎ আমার রসুল কশ্মিনকালেও উন্মাদ নয়। অথচ ধৃষ্টতা প্রদর্শকেরা বলে, তিনি নাকি মানসিক ভারসাম্যহীন । এরকমও বলা যেতে পারে যে, আলোচ্য আয়াতত্রয়ের সকল “আম' হচ্ছে আমে মুত্তাসিলাহ (অবিচ্ছিন্ন বাক্য)। আর “আফালাম ইয়াদ্দাব্বার' হচ্ছে “জুমলায়ে মুস্তানিফা (বিচ্ছিন্ন বাক্য)। এমতাবস্থায় বক্তব্যটি দীড়াকে__ শ্রবণকারীরা যখন কোরআনের আয়াত শোনে, তখন তাদের মনে অযথা সন্দেহ জাগে, ফলে তারা সেখান থেকে সরে পড়ে, অহংকার করে এবং হয়ে যায় অশ্লীল বাক্যালাপের মুখপত্র । তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না, অথবা তাদের নিকট ইতোপূর্বে কি কোনো পয়গম্বর প্রেরণ করা হয়নি, কিংবা আমার এখনকার রসুলের বিশ্বাসভাজনতা সম্পর্কে কি তারা অবহিত নয়? তারা বলে, আমার রসুল উন্মাদ! কী জঘন্য উক্তি! না, এরূপ কখনোই নয় | নবী-রসুলগণ মানুষের মধ্যে সর্বাপেক্ষা অধিক বিজ্ঞ । আমার শেষ রসুলও অবশ্যই সেরকম একথা সূর্যালোক সদৃশ সত্য, গ্রহণযোগ্য । এরপর বলা হয়েছে___ "না, সে তাদের নিকট সত্য এনেছে । একথার অর্থ __ আমি আল্লাহ্ স্বয়ং সাক্ষ্য দিচ্ছি__ না, আমার প্রিয়তম রসুল কখনোই উন্মাদ নন । তার বিবেক-বুদ্ধি ও জ্ঞান সুস্থ, উচ্চ ও'গভীর । সুতরাং বিকৃতমস্তিষ্ক ও হিংসুকেরা ছাড়া তাকে কেউ উন্মাদ বলতে পারেই না। “আল হাক্' অর্থ সর্বজনবিদিত সত্য । অর্থাৎ যা প্রত্যাদেশিত প্রমাণ ও বুদ্ধিগত দলিল দ্বারা সুপ্রমাণিত ৷ শেষে বলা হয়েছে__ 'এবং তাদের অধিকাংশ সত্যকে অস্বীকার করে'। একথার অর্থ__ তাদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে, যারা স্বল্পবুদ্ধি ও গভীর বোধের অভাবে এখনও সত্যের দিকে এগিয়ে আসছে না, কিন্তু তারা শত্রু মনোভাবাপন্ন নয়। ওই কিছু সংখ্যককে বাদ দিলে তাই বলতে হয়, তাদের অধিকাংশই সত্যবিদ্বেষী। সূরা মুমিনূন £ আয়াত ৭১, ৭২ পাপা ৩ জ্বি পার্ট পার্পৃর্ ৪ 121 পপ 2 পার্জ ৩৮১৩৮১০৮৫১১ ১৮৭। ৩০০ 2৭ 221৬: 212$ ্ঃ 22650 ৮৮০৫2 ৬১০০০ ০৯:১৮ ০১৩০ ১1০৯৮ (8-301049%5-৮ 72129 ৩০৪ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।