Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৯১5৫5 পণ শত »4 উল ০৫১১৮-০১৫$ 31৬৯৩ (3) তবে কি উহারা এই বাণী-বিষয়ে অনুধাবন করে না? না উহাদিগের নিকট এমন কিছু আসিয়াছে যাহা উহাদিগের পূর্ব-পুরুষদিগের নিকট আসে নাই? 0) অথবা উহারা কি উহাদিগের রসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে? (3) অথবা উহারা কি বলে যে, সে উন্মাদ? না, সে উহাদিগের নিকট সত্য আনিয়াছে এবং উহাদিগের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। প্রথমে বলা হয়েছে__ “তবে কি তারা এই বাণী-বিষয়ে অনুধাবন করে না? না তাদের নিকটে এমন কিছু এসেছে, যা তাদের পূর্ব পুরুষদের নিকট আসেনি? প্রশ্নটি এখানে অস্বীকৃতিজ্ঞাপক। উল্লেখ্য যে না সূচক বাক্যের অস্বীকৃতি থেকে ধর্তব্য হয় হ্টা সূচক | আল বওল অর্থ কোরআন পাক। আলিফ লামটি সীমিতার্থক। অর্থাৎ রসুল মোহাম্মদের উপর অবতীর্ণ বাণীবৈভব যা তিনি উপস্থাপন করেছেন। তারা যথেষ্ট চিন্তা গবেষণা করেছে এ কোরআন সম্পর্কে । যথেষ্ট প্রতিদ্বন্দিতা করেছে এর প্রতি । সক্ষম হয়নি ছোট্র একটি সুরার অনুরূপ সুরা তৈরী করতে । ফলে তাদের নিকট প্রমাণিত হয়েছে এর অজেয়তা । প্রত্যয়িত হয়েছে, এটা মানব রচিত নয়। প্রশ্রটি অস্বীকৃতিজ্ঞাপক। তাই এর অর্থ দীড়ায়__ প্রত্যাদেশিত বাণীর বিষয় তো তাদের কাছে নতুন কিছু নয়। তাদের পিতৃপুরুষ হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলের উপরও অবতীর্ণ হয়েছিলো এরকম প্রত্যাদেশ। এ বিষয়ে তারাতো অবহিত । এখন আবার প্রত্যাদেশ অবতীর্ণ হয়ে চলেছে মোহাম্মদ মোস্তফা স. এর প্রতি। সুতরাং বিষয়টি তো তাদের কাছে অননুধাবনীয় নয়। পরের আয়াতে (৬৯) বলা হয়েছে-__ “অথবা তারা কি তাদের রসুলকে চিনে না বলে তাকে অস্বীকার করে একথার অর্থ__ যিনি তাদের কাছে রেসালাতের দাবি উত্থাপন করেছেন, তিনি কি তাদের অপরিচিত কেউ? তার জন্ম, বংশপরিচয়, আমানতদারী, পবিত্র চরিত্র, সৌজন্য, অঙ্গীকারপূরণপ্রিয়তা, অক্ষরের অমুখাপেক্ষিতালন্ধ জ্ঞান __ এগুলো সম্পর্কে কি তাদের জানা নেই? এরকম ব্যাখ্যা করেছেন হজরত ইবনে আব্বাস। প্রকৃত কথা হচ্ছে, বর্ণিত পরিচিতি সমূহের কোনো একটি সম্পর্কেও যদি তাদের জানা না থাকে, তবুও তো বিনা প্রমাণে তাকে রসুল না মানা অন্যায় । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।