“সামার' অর্থ রাত্রিকালিন কিসসা-কাহিনী, গল্প-গুজব করা। অর্থাৎ মুশরিকেরা রাতে কাবার আসে পাশে বসে বিভিন্ন রকমের গল্প-গুজব করতো এবং কোরআন শ্রবণ করলেই প্রকাশ করতো তাদের দু । “সামিরুন ' হচ্ছে বুবচনবোধক বিশেষ্য । যেমন বাকের ও হামেল। এটাও বহুবচন । কেননা শব্দটি “ 'মুসতাকবিরীন' এর কর্তার অবস্থাপ্রকাশক । আর “মুসতাকবিরীন' হচ্ছে ববচন। তাই কথাটিকে “হুম সামারুন' এবং “হুম সামিরুন' দু'টোই বলা যায়। 'নেহায়া' গ্র্থেও একথা বলা হয়েছে। এক হাদিসে এসেছে “ইজ্জ্বাআ-যাওজহা মিনাস্ সামিরি' (যখন তার স্বামী ওই সকল লোকের কাছ থেকে এসেছে, যারা ব্যস্ত ছিলো কিসসা-কাহিনী নিয়ে)। “কামুস' রচয়িতা লিখেছেন, “সামারা', “সামরান'ও “সামুরান' অর্থ জাগ্রত থাকে। 'হুমুস সামারা' “ওয়াস্সামিরাতুন' এবং “সামিরুন' হচ্ছে বুবচনবোধক বিশেষ্য । “সামারা' অর্থ রাত্রি, নিশিথের কল্প-কাহিনী, চন্দ্রালোক, রাতের আধার, কাল । বায়যাবী লিখেছেন, ফায়িলুনের শব্দরূপে সামিরুন। মূলত শব্দটি ধাতুমূল, যেমন আফিয়াতুন। কেউ কেউ বলেছেন, “সামিরুন' শব্দটি একটি একবচন বোধক শব্দ। কিন্তু তা বহুবচনার্থেও ব্যবহৃত হয়। যেমন “তিফলুন' ব্যবহৃত হয় “'আতফালে'র স্থলে। এক আয়াতে এসেছে___ “ইয়াখরুজুকুম তিফিলান' । এখানেও ত্বিফলান' অর্থ 'আত্বৃফালান'। কেউ কেউ আবার বলেছেন, 'সামিরুন' বলে আঁধার রাতকে । এই অর্থই হবে এখানে সঙ্গত । তাই এখানে বক্তব্যটি দীড়াবে__ রাতে তোমরা কিসসা-কাহিনীতে মত্ত থাকতে, আর কোরআনের আবৃত্তি শুনলে অহংকার প্রদর্শন করতে । “তাহজুরন' শব্দটি এসেছে 'হাজরুন' থেকে । এর অর্থ অশ্লীল উক্তি, মন্দ আলোচনা । আর “হাজর' অর্থ টুকরো টুকরো হয়ে যাওয়া, নিরর্থক কথা বলা, সরে পড়া । অর্থাৎ কোরআন-শ্রবণ থেকে তোমরা কেটে পড়ো, বিচ্ছিন্ন হয়ে যাও । অথবা রসুল স. কিংবা কোরআনের মর্যাদা ক্ষুণ্র করে অর্থহীন কথাবার্তা বলো। ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, কুরায়েশেরা কাবাগৃহের আশেপাশে বৈঠকী আলোচনায় মন্ত থাকতো । কিন্তু তাওয়াফ করতো না, আবার কাবার প্রতিবেশী বলে অহংকারও করতো । তাদের এমতো আচরণের প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াতদ্বয়ের শেষোক্তটি । সূরা মু'মিনূন ঃ আয়াত ৬৮, ৬৯, ৭০ ত০৩০6918০042282429ও গৃগাতপার্ঠি ৮ ৯ হি পা পা ১০ 255 বর ১৮৫ এশা শরণ ্াঞ্ পু 0৩৬ ০৮১87০05554 85512 পেস ৬৪ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।