“ইয়াজআরূন' অর্থ আর্তনাদ করে ওঠে । আর আলোচ্য আয়াতের শুরুতে উল্লেখিত 'হাস্তা' উপস্থাপনের মাধ্যমে বিবৃত হয়েছে পূর্ববর্তী আয়াতের বক্তব্যের কারণ । অর্থাৎ ধর্ম বিষয়ে ঘোর অজ্ঞতা ও মন্দকর্মপ্রবণতাই তাদের এমতো শাস্তিতে নিপতিত হয়ে আর্তনাদ করে ওঠার কারণ । এরপরের আয়াতে (৬৫) বলা হয়েছে__ “তাদেরকে বলা হবে, আজ আর্তনাদ কোরো না, তোমরা আমার সাহায্য পাবে না" । একথার অর্থ__ তাদের তখন বলা হবে আজ আর আর্তনাদ করে কোনো লাভ নেই। কারণ তোমরা আজ আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। আর আমার সাহায্য ব্যতিরেকে পরিত্রাণপ্রান্তি তো অসম্ভব । সূরা মু'মিনূন £ আয়াত ৬৬. ৬৭ € নার পা ১৫: প্র ৮৮ গর্ব 1 ৯ ৮ ০1৫2 ০৫345202৫25 0) আমার আয়াত তো তোমাদিগের নিকট আবৃত্তি করা হইত, কিন্তু তোমরা পিছন ফিরিয়া সরিয়া পড়িতে 0 দন্তভরে, এই বিষয়ে অর্থহীন গল্প-গুজব করিতে করিতে । আলোচ্য আয়াতদ্বয়ের মমার্থ হচ্ছে___ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা! আমার বাণী তো আমার রসুল তোমাদেরকে আবৃত্তি করে শোনান, কিন্ত তোমরা তা মানা করা তো দূরের কথা, শ্রবণও করো না, স্থান ত্যাগ করো দর্পভরে, নিরর্থক বাক্যালাপ করতে করতে । এখানে “তানৃকিসূন' অর্থ সরে পড়ে, স্থান ত্যাগ করে। আর এখানকার “বিহী সামিরান তাহ্জুরুন' কথাটির 'বিহী' সর্বনামের সম্পর্ক রয়েছে হেরেম শরীফের সঙ্গে, যদিও এখানে হেরেমের কথা রয়েছে উহ্য ৷ কেননা হেরেমের অধিবাসী বলে মক্কার মুশরিকেরা দর্পপ্রকাশ করতো । অহংকার করতো এই বলে যে, আমরা হেরেমবাসী, কাবাগৃহের প্রতিবেশী । আমরা চিরদুর্জয়, চিরনির্য়। হজরত ইবনে আব্বাস, মুজাহিদ এবং তাফসীরকারগণের একটি দল এরকমই ব্যাখ্যা করেছেন । কিন্ত কোনো কোনো আলেম আবার সর্বনামটি “আয়াত' এর সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করেন। কেননা “আয়াত' শব্দটি স্ত্রীলিঙ্গবাচক বহুবচন হলে হবে কিতাব বা কোরআনের অর্থপ্রদায়ক। তাই তা অর্থগতভাবে পুংলিঙ্গবাচক একবচনের সর্বনাম ৷ এমতাবস্থায় 'বা' হচ্ছে কারণপ্রকাশক । কেননা কোরআন শ্রবণের পরেই তাদের অন্তরে জেগে উঠেছিলো বিশ্বাসবানদের উপরে শ্রেষ্ঠত্ববোধের অহমিকা । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।