Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__- “এবং আমার নিকট আছে এক কিতাব যা প্রকৃত সাক্ষ্য দেয়'। একথার অর্থ__ আমার নিকটে সংরক্ষিত রয়েছে লওহে মাহফুজ, অথবা মানুষের আমলনামা, যাতে লিপিবদ্ধ রয়েছে পুণ্য ও পাপের প্রকৃত বিবরণ । এরপর বলা হয়েছে__- 'এবং তাদের প্রতি জুলুম করা হবে না" । একথার অর্থ__ তাদের কারো অধিকারই খর্ব করা হবে না। এতোটুকু হাস করা হবে না কারো পুণ্য। বৃদ্ধিকরা হবে না করো পাপ। পরের আয়াতে (৬৩) বলা হয়েছে__ 'না, এই বিষয়ে তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন । একথার অর্থ_ না, ধর্ম বিষয়ে তাদের অন্তর অবোধ, বরং তারা সবদিক দিয়েই মূর্খ । অথবা, প্রকৃত ধর্মবোধ সম্পর্কে তারা উদাসীন, অসচেতন ৷ অতীত-বর্তমান-ভবিষ্যতের কোনো বোধই তাদের নেই। কিংবা তারা ধর্ম বিষয়ে পুরোপুরি অসতর্ক। কেননা তারা আল্লাহ্‌র মনোনীত ধর্মকে পরিত্যাগ করেছে। তারপর বিভক্ত হয়েছে বহু দলে উপদলে। অনুসারী হয়েছে তাদের মনগড়া মতবাদের ৷ এরকমও অর্থ হতে পারে যে___ তারা এই কোরআন সম্পর্কে সম্পূর্ণ গাফেল। অথবা গাফেল ইমানের পূর্ণ সৌন্দর্য থেকে । কিংবা গাফেল তাদের আপনাপন আমলনামা সম্পর্কে এরপর বলা হয়েছে__ 'এতদ্যতীত আরো মন্দ কাজ আছে, যা তারা করে থাকে'। একথার অর্থ__ অংশীবাদিতা ও অবিশ্বাস ছাড়াও তারা করে আরো অনেক অপকৃষ্ট কর্ম। অথবা___ ইমানদারদের উত্তম আমলসমূহের প্রতি আকৃষ্ট তো তারা হয়ই না, উপরন্ত করে তাদের সঙ্গে শক্রতা । এরকম মন্দকর্ম রয়েছে তাদের অনেক। এরপরের আয়াতে (৬৪) বলা হয়েছে__ “আমি যখন তাদের এশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা আঘাত করি, তখনই তারা আর্তনাদ করে ওঠে' ৷ ইবনে জুরাইজ সূত্রে ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, হওয়াকে । জুহাক বলেছেন, এখানে 'শাস্তি' অর্থ ওই দুর্ভিক্ষ, যা রসুল স. এর অপপ্রার্থনার ফলে আপতিত হয়েছিলো মক্কার মুশরিকদের উপর । রসুল স. তখন তার প্রার্থনায় বলেছিলেন, হে আমার আল্লাহ্‌। তুমি এই অবাধ্যদের উপরে অবতীর্ণ করো নবী ইউসুফের সময়ের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ । বলা বাহুল্য, তার প্রার্থনা গৃহীত হয়েছিলো । দুর্ভিক্ষের ভয়াবহতা এমন পর্যায়ে পৌছেছিলো যে, অংশীবাদীরা ক্ষুপ্িবৃত্তি নিবারণ করতে বাধ্য হয়েছিলো কুকুরের গোশত ও মৃত জানোয়ারের হাড়-মাংস খেয়ে। এই দুর্ভিক্ষের বিবরণ এসেছে হজরত ইবনে মাসউদ থেকে বোখারী ও মুসলিমের বর্ণনায় ৷ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।