ওই সকল লোকের কথা, যারা নামাজ পাঠ করে, রোজা পালন করে এবং দান- খয়রাতও করে থাকে । তথাপিও তারা এই ভয়ে ভীত হয় যে, যদি এই আমল গ্রহণযোগ্য না হয়। এরাই পুণ্যকর্মে সততসচেতন ও অগ্রগামী । আহমদ, তিরমিজি, ইবনে মাজা । বায়হাকীর বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেন, আমি একবার রসুল স. সকাশে “ওয়াল্লাজীনা ইউ'তুনা মাআ'তাও ওয়া কুলুবুহুম ওয়াজ্লাতুন' এর ব্যাখ্যা জানতে চেয়ে বললাম, এরা কারা? মদ্যপায়ী ও চোর? তিনি স. বললেন, নাগো সিদ্দীকনন্দিনী, না। এরা হচ্ছে ওই সকল লোক, যারা রাতে নামাজের জন্য জাগ্রত হয় ও দান-ধ্যান করে, সেই সঙ্গে এই আশংকাও করে যে, যদি আমাদের আমল কবুল না করা হয়। “উলায়িকা ইউসারিউ'না ফিল খইরাতি' অর্থ___ তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ। অর্থাৎ_ তারা আল্লাহর ইবাদতে অত্যধিক আগ্রহী, তাই কোনো পুণ্যকর্ম বাদ না পড়ে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখে । কথাটির উদ্দেশ্য এরকমও হতে পারে যে, ইবাদতকারীদেরকে পারলৌকিক ও ইহলৌকিক কল্যাণের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেই সামথিক কল্যাণ অর্জনের জন্য যারা দৃঢ়তা ও দ্রুততার সঙ্গে পুণ্যকর্ম সমাধা করে। রসুল স. বলেছেন, দোয়া ছাড়া বিপদ দূর হয় না। আর আযুষ্কাল বৃদ্ধি পায় না কল্যাণকর কাজ ব্যতিরেকে । কল্যাণকর কাজ হচ্ছে দান ও সচ্চরিত্র । আলোচ্য আয়াতের ব্যাখ্যা ওই আয়াতের অনুকূল যেখানে এরশাদ করা হয়েছে___ “ফাআতাহুমুল্ুহু ছওয়াবাদ্ দুন্ইয়া ওয়া হুসনা ছওয়াবিল আখিরাহ' ৷ অর্থাৎ তারা এমন সওয়াব লাভ করবে, যা তাদের বিরোধীদের ভাগ্যে ঘটবে না। আমি বলি, বিশ্বাসীরা পৃথিবীতে যে সকল কল্যাণজনক কাজের দিকে প্রবল উৎসাহভরে অগ্রসর হয়, তার উদ্দেশ্য সম্ভবতঃ এই যে, তারা লাভ করে আল্লাহ্র জিকিরের আস্বাদ | তাদের অন্তর পায় প্রশান্তি । স্বল্প জীবনোপকরণ পেয়েই তারা থাকে হষ্টচিত্ত ও পরিতৃপ্ত । আল্লাহ্ ছাড়া অন্য কিছু হারাবার ভয় আর তাদের থাকে না। আল্লাহ্ ছাড়া অন্য কারো উপর কোনো! ভয়-ভরসা তাদের নেই। নিদ্রিত অবস্থায়ও তাদের জন্য আশংকার কিছুই নেই। আর তারা ইলহামের মাধ্যমে অবগত হতে থাকে শুভ সমাচার । “ওয়াহুম লাহা সাবিকুন' অর্থ__ এবং তারা এতে অগ্রগামী হয়। অর্থাৎ তারা হয় জান্নাতের পথে সর্বাগ্রগণ্য । অথবা “সাবিকুন" অর্থ এখানে অগ্রগামী নয়, বরং ইবাদতের দিকে, সওয়াবের দিকে, কিংবা বেহেশতের দিকে দ্রুত ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।