Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এখানে "আয়াত" অর্থ কোরআনের আয়াত যা আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ, অথবা ওই সকল অলৌকিক নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ্‌র অপ্রতিদন্থী ও অতুলনীয় এককত্বকে ৷ “ইউমিনূন' অর্থ বিশ্বাস স্থাপন করে বা মেনে নেয়। “বিশ্বাস স্থাপন করে' এবং “শরীক স্থাপন করেনা' কথা দু'টো সমার্থক হলেও ৫৮ ও ৫৯ সংখ্যক আয়াতে কথা দু'টোকে উপস্থাপন করা হয়েছে পৃথকরূপে ৷ দৃশ্যতঃ এটাকে পুনরাবৃত্তি মনে করা হলেও প্রকৃত পক্ষে তা নয়। কারণ বিশ্বাসে শিরিক এবং ইবাদতে শিরিক এক কথা নয়। এই দুই ধরনের শিরিকই নিষিদ্ধ । ইবাদতের শিরিকই প্রকৃত শিরিক। মক্কার মুশরিকেরা এরকম শিরিকই করতো । তারা আল্লাহকে মানতো বটে, কিন্তু উপাসনা করতো প্রস্তর-প্রতিমার। তাই এখানে প্রকৃত বিশ্বাসীদের গুণস্বরূপ প্রথমে বলা হয়েছে “বিশ্বাস স্থাপন করে' এবং পরে বলা হয়েছে “শরীক স্থাপন করে না*। “মা আতাউ' অর্থ উত্তম দান। বাগবী বলেছেন, জননী আয়েশা কথাটিকে উচ্চারণ করতেন “ইউতুনা মা আতাউ' এবং বলতেন, এর অর্থ_ সকল উত্তম কর্ম। 'ওয়াজ্বিলাতুন” অর্থ ভীত-কম্পিত হৃদয়ে । অর্থাৎ সম্পাদিত পুণ্যকর্ম আল্লাহ্‌ কবুল করবেন কি করবেন না, এই ভয়ে । অথবা কৃত সৎকর্ম দর্পমিশ্রিত হয়ে যায় কিনা, এই আশংকায় । কিংবা এই চিন্তায় যে, আমার পুণ্য অত্যন্প, কিন্ত পাপ বেশী, সুতরাং এই যৎকিঞ্জিত পুণ্য কি আমাকে আল্লাহ্র শাস্তি থেকে পরিত্রাণ দিতে পারবে? যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে' কথাটির মধ্যে রয়েছে পূর্ববর্তী বাক্যের কারণ। তাই বুঝতে হবে এখানে অনুক্ত রয়েছে একটি লামে তা'লীলীয়া (হেতু বাচক লাম) | অর্থাৎ তাদের হৃদয় ভীত-কম্পিত থাকতো একারণে যে, তাদেরকে এক সময় আল্লাহ সকাশে উপস্থিত হতে হবেই । অথবা এখানে অনুক্ত রয়েছে একটি “মিন'(হেতু)। অর্থাৎ একারণে তাদের অন্তর তীত সন্ত্রস্ত থাকে যে, আল্লাহর নিকটে তাদেরকে অবশ্যই উপস্থিত করানো হবে এবং তখন তিনি তাদের সকলের হিসাব গ্রহণ করবেন । হাসান বলেছেন, কথাটির অর্থ হকে-_ সুচারুরূপে ইবাদত করা সত্তেও যাদের হৃদয় এই ভয়ে ভীত থাকে যে, যদি এই আমল অগ্রাহ্য হয়! জননী আয়েশা বর্ণনা করেন, আমি একবার রসুল স.কে বললাম, “যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে এই ভয়ে দান করে ভীত-কম্পিত হদয়ে' কথাটিতে কাদের কথা বলা হয়েছে? মদ্যপ ও অপহারকদের কথা? তিনি স. বললেন, না গো সিদ্দীক-তনয়া, এখানে বলা হয়েছে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।