Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “তাকৃত্বাউ' “আমরাহুম' ও “বাইনাহুম' শব্দগুলোর সঙ্গে সম্পৃক্ত সর্বনামগ্ডলো বসেছে ওই সকল লোকের স্থলে, যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন পয়গম্বরগণ ৷ যেমন___ ১. লাকৃদ আরসালনা নূহান ইলা কৃওমিহী । ২. আন্শা'না কুরুনান ফা আরসালনা ফীহিম রুসূলানা তাত্রা" ৷ *যুবুরান' অর্থ বহুধাবিভক্ত, দল-উপদল ৷ শব্দটি *যুবুর' এর বহুবচন। এর শাব্দিক অর্থ টুকরা হওয়া । যেমন বলা হয়__ 'যুবুরাল হাদীদ' ( লোহার টুকরা)। কোনো কোনো আলেম বলেছেন, কথাটির অর্থ কিতাবসমূহ। "যাবারতুল কিতাব" অর্থ আমি স্পষ্ট অক্ষরে কিতাব লিখেছি । মোটা অক্ষরবিশিষ্ট গ্রন্থকে বলে *যুবুর' । এর মমার্থ_ তাদের ধর্ম ছিলো প্রথমে গ্রন্থাকারে, আল্লাহ্‌ যেতাবে অবতীর্ণ করেছিলেন। পরে সত্যপ্রত্যাখ্যানকারীরা পরিবর্তন সাধন করে সেগুলোর । হাসান বলেছেন, তারা আল্লাহ্‌র কিতাবকে করে ফেলে ছিন্রবিচ্ছিন্ন ও ক্রুটিযুক্ত। এরপর বলা হয়েছে___ প্রত্যেক দূলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তষ্ট'। একথার অর্থ__ বিকৃত ও পরিবর্তিত মতবাদগ্ডলোকে আবার তারা সত্য বলে জানে এবং এই নিয়ে সন্তুষ্টও থাকে। প্রদর্শন করে মিথ্যাশ্রয়ী দন্ত। পরের আয়াতে (৫৪) বলা হয়েছে___ “দুতরাং তাদেরকে বিভ্রান্তিতে থাকতে দাও কিছু কালের জন্য'। হজরত ইবনে আব্বাস বলেছেন, একথার অর্থ__ কিছুদিন তাদেরকে নিমজ্জিত থাকতে দাও অবিশ্বাস ও ভ্রষ্টতার পঙ্কে। কেউ কেউ বলেছেন, এখানে 'গামরাতি' অর্থ গাফলত বা অনবহিতি, বিভ্রান্তি । অজ্ঞ হওয়া সত্তেও বিজ্ঞ হওয়ার দাবি। এখানে বিভ্রান্তিকে তুলনা করা হয়েছে ওই পানির সঙ্গে, যা মানুষের উচ্চতা অপেক্ষা উচ্চ। অর্থাৎ যে পানিতে মানুষের পূর্ণ নিমজ্জন ঘটে। “হাত্তা হীন" অর্থ কিছুকালের জন্য । অর্থাৎ মৃত্যু পর্যন্ত । অথবা ওই সময় পর্যন্ত, যতক্ষণ না তাদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি অবতীর্ণ হয়। মর্মার্থ__ হে আমার রসুল! সত্যপ্রত্যাখ্যানকারীদের ক্রমাগত অপআচরণ দর্শনে বিমর্ষ হবেন না। শুনে রাখুন, আমি অবশ্যই তাদেরকে যথাসময়ে আমার শাস্তির অন্তর্গত করবো । অথবা তাদেরকে শান্তি প্রদান করবো আপনি ও আপনার সহচরবৃন্দের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে । সূরা মু'মিনূন £ আয়াত ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১ 282 4 পর্তির পা 5৪ ৩9 পারছ ক] ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।