পরের আয়াতে (৫২) বলা হয়েছে___ 'এবং তোমাদের এই যে জাতি, তাতো একই জাতি এবং আমিই তোমাদের প্রতিপালক; অতএব আমাকে ভয় করো" । একথার অর্থ-_ তোমরা মানুষ । সকল মানুষ একই জাতিগোষ্ঠিভুক্ত। সুতরাং তোমাদের জন্য বিশ্বাসগত ও মৌলিক বিধানগত দায়িত্বও এক । আর এটাই সকল নবী-রসুলের শরিয়তের মূল কথা যে. একমাত্র আমিই তোমাদের এক ও অপ্রতিদন্্ী পালনকর্তা । সুতরাং তোমরা সকলে সমবেত হও এই শাশ্বত বিশ্বাসের আশ্রয়ে । আর একারণেই ভয় করো কেবল আমাকেই । সূরা মু'মিনূন £ আয়াত ৫৩, ৫৪ পা গ৫5 পর্বত 5:22 নে 25 নিত? ৩০ ৮৩৫১ ৯ -20550458 5. আর্গিব্ণা ১০ চিঠির পু ০৬০৮০৮০5১1৩ 0 কিন্তু মানুষ নিজদিগের ছীনকে বহুধা বিভক্ত করিয়াছে । প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া সন্তুষ্ট । (3 সুতরাং উহাদিগকে বিভ্রান্তিতে থাকিতে দাও কিছু কালের জন্য । প্রথমে বলা হয়েছে__ “কিন্তু মানুষ নিজেদের দ্বীনকে বহুধা বিভক্ত করেছে" । একথার অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি পাঠানো হয়েছিলো আমার বাণীবাহকদেরকে ৷ তারা আপনাপন সম্প্রদায়ের নিকটে প্রচার করেছিলেন আমার এককত্র বিশ্বাস সম্বলিত চিরন্তন ধর্মাদর্শ। কিন্ত বিভ্রান্ত লোকেরা তাদের ওই অক্ষয় ধর্মাদর্শকে করেছিলো বিকৃত ও বিভ্রস্ত । তদস্থলে প্রতিষ্ঠা করেছিলো অনেক ধর্মমত । যারা বিশ্বাসী তারা দিয়েছিলো সকল নবী-রসুল এবং তাদের প্রতি অবতীর্ণ সকল কিতাবের স্বীকৃতি । অবশিষ্টরা করেছিলো সত্যপ্রত্যাখ্যান। কেউ কেউ নবী-রসুলগণের কাউকে করেছিলো স্বীকার, কাউকে অস্বীকার । যেমন ইহুদী, খৃষ্টান, সাবায়ী। আবার কেউ কেউ প্রত্যাখ্যান করেছিলো সকল নবী রসুলকে । যেমন-__ অগ্নিউপাসক ও প্রতিমাপূৃজারী । উল্লেখ্য, এমতো ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারবে তখন, যখন এখানকার “তাকৃত্বাউ' শব্দটিকে গ্রহণ করা হবে “কৃত্বাউ'(তারা টুকরা টুকরা করেছিলো) অর্থে। কারণ 'তাফাদ্দাল' আসে তাফয়ীলের অর্থে । কিন্তু এরকম বক্তব্যও সুসিদ্ধ যে, এখানে “আমরাহুম' এর পূর্বে লুপ্ত রয়েছে “জর প্রদান কারী অব্যয়' (ফী)। এমতাবস্থায় অর্থ দাড়াবে__ তারা ধর্মীয় বিধান পালন করতে গিয়ে হয়ে যায় পৃথক। ছিন্নভিন্ন । সৃষ্টি করে বিভিন্ন দল-উপদল ৷ এক ধর্মকে করে বহুধাবিভক্ত ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।