এরপর বলা হয়েছে__ 'এবং সৎকর্ম করো'। এখানে “সৎকর্ম করো' অর্থ তোমাদের পুণ্যকর্মসমূহকে করো শিরিকবিমুক্ত, পরিশুদ্ধ, নিখুত এবং আল্লাহ্র সন্তোষ অর্জনের মহাসংকল্পসম্বলিত। এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দীড়িয়েছে__ আমি প্রত্যেক যুগের নবী-রসুলগণকে এই মর্মে নির্দেশ প্রদান করেছিলাম যে, তোমরা নিষিদ্ধ আহার্য গ্রহণ কোরো না, গ্রহণ কোরো পরিশুদ্ধ ও পরিমিত আহার্য এবং যথা উদ্দেশ্যে ও যথানিয়মে সম্পাদন কোরো তোমাদের পুণ্যকর্মসমূহ। “ইয়া আইফ্যুহার রসুলু' (হে রসুলগণ) বলে এখানে সম্বোধন করা হয়েছে পূর্ববর্তী যুগের রসুলগণকে। কিন্ত্বু হাসান, মুজহিদ, কাতাদা, সুদ্দী, কালাবী এবং তাফসীরকারগণের এক দল মনে করেন, এখানে সম্বোধন করা হয়েছে কেবল শেষ রসুল মোহাম্মদ মোস্তফা স.কে । একজনের সম্বোধনে এরকম বহুবচনবোধক শব্প্রয়োগ আরবী ভাষার একটি বীতি। আমি বলি, এরকম সম্বোধন করা হয় কেবল সম্বোধিতজনকে সম্মান প্রদানার্থে । এরকমও বলা যেতে পারে যে, রসুল স. মহামানবতার মহান প্রতিনিধি । তাই তাকে বহুবচনবোধক শব্দের মাধ্যমে সম্বোধন করে একথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, তিনিই মহামানবতার সর্বশ্েষ্ঠ পথপ্রদর্শক । আবার এরকম ব্যাখ্যা করার সুযোগও রয়েছে যে, উপস্থাপিত সম্বোধনের উদ্দেশ্য রসুল স. এবং তার উম্মতের আলেম সমাজ, যারা তার এবং তার উম্মতের সঙ্গে সংযোগ স্থাপনকারী | রসুল স. বলেছেন, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী । কোনো কোনো আলেম বলেছেন, এখানকার কথাগুলো উপস্থাপন করা হয়েছে হজরত ঈসা এবং তার পুতঃপবিত্রা জননীকে লক্ষ্য করে, যখন তারা আশ্রয়গ্রহণ করেছিলেন প্রস্রবণ-বিশিষ্ট উচ্চভূমি রবওয়াহ্তে । উদ্দেশ্য ছিলো একথা জানিয়ে দেয়া যে, তারা যেনো পূর্ববর্তী রসুলগণের প্রতি অবতীর্ণ “পবিভ্রবস্ত আহার করো ও সৎকর্ম করো'__ এই নির্দেশটির অনুসরণ করেন। অবশ্য বক্তব্যের ধারাবাহিকতা দৃষ্টে একথাই অনুমিত হয়। এরপর বলা হয়েছে__ “তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত" । একথার অর্থ__- তোমাদের সকল আচরণ ও বিচরণ আমার জ্ঞানায়ত্ত। কারণ আমি সর্বজ্ঞ। আর এর যথাবিনিময়ও আমি যথাসময়ে প্রদান করবো। কারণ আমিই তো সকলের পুরস্কারদাতা এবং শাস্তিপ্রদাতা । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।