জুহাক বলেছেন, এখানে “রবওয়াতিন' দ্বারা বুঝানো হয়েছে দামেশকের নিশ্নাঞ্চলকে। হজরত আবু হোরায়রা বলেছেন, 'রবওয়াতিন বলে বালুময় স্থানকে । আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, “রবওয়াহ্ উদ্দেশ্য বায়তুল মাকদিস। হজরত কা'ব এবং কাতাদাও এরকম বলেছেন। হজরত কা'ব আরো বলেছেন, “রবওয়াহ্* এর অংশবিশেষ অন্য ভূমি অপেক্ষা উচ্চ। ইবনে জায়েদের মতে স্থানটি ছিলো মিসরের আশে পাশে । সুদ্দীর মতে ফিলিস্তিনের উচ্চ ভূমি । “জাতি কৃরারিন' অর্থ এমন সমতলভমি, যেখানে নির্বিঘ্রে বসবাস করা যায়। কেউ কেউ বলেছেন, কথাটির অর্থ ফল-ফসল ও বাণিজ্যসমৃদ্ধ লোকালয় । “মায়ীন' অর্থ প্রপ্রবণ বা স্রোতস্বতী । যেমন বলা হয় “মাআ'নাল মাআ" (প্রবহমান পানি)। অথবা “মায়ীন' শব্দটি গঠিত হয়েছে “মাউ'ন' থেকে । “মাউ'ন' অর্থ উপকার প্রদায়ক পানি, বৃহৎ কর্মের উপকরণ | কিংবা “মায়ীন' হচ্ছে “আ'না" এর কর্মপদীয়রূপ। 'আ'না' অর্থ দৃষ্টিগ্াহ্য কোনোকিছু । অর্থাৎ 'রবওয়াহ' ছিলো এমন উচ্চ অঞ্চল, যা দূর থেকে দৃষ্টিগোচর হতো। সূরা মু'মিনূন £ আয়াত ৫১, ৫২ 5০১৩৪৩০৮৬৪%০০%। ০৪ ০440 ও ৮2৫১ প ৫264716৫51৫ ২1 6 ০০১১৮৩৫৫০৪৩ ৫ 5৩৯ ও (] আমি বলিয়াছিলাম, 'হে রসূলগণ! তোমরা পবিত্র বস্তু আহার কর ও সৎকর্ম কর; তোমরা যাহা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত । 0 “এবং তোমাদিগের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমিই তোমাদিগের প্রতিপালক; অতএব আমাকে ভয় কর। প্রথমে বলা হয়েছে__ 'আমি বলেছিলাম, হে রসুলগণ! তোমরা পবিত্র কন্ত্ আহার করো'। এখানে “ত্ইয়্েবাত' অর্থ পবিত্র, হালাল, সুস্বাদু, বৈধ, পরিমিত । পরিমিত অর্থ সংসারত্যাগী সন্নাসীদের মতো স্বক্লাহার-অনাহার যেমন নয়, তেমনি নয় ভোজনবিলাসীদের মতো অতিভোজন। কথাটির মধ্যে রয়েছে নেতিবাচকতারও নির্দেশ । অর্থাৎ তোমরা হারাম ও অপবিত্র আহার্য ভক্ষণ কোরো না। কেউ কেউ বলেছেন, হালাল হচ্ছে হারামের বিপরীত । আর এখানে হালাল- হারামের কথা বলা হয়নি, বলা হয়েছে পরিশুদ্ধ ভোজন-প্রক্রিয়ার কথা । অর্থাৎ তোমাদের আহার যেনো হয় আল্লাহ্র স্মরণ সহকারে । ভোজনমগ্রতা যেনো তোমাদেরকে আল্লাহ্র স্মরণচ্যুত না করে। নিয়ে না যায় প্রবৃত্তিজাত ক্ষতিকর সন্তোগপ্রবণতার দিকে ৷ পরিমিতিবোধ যেনো থাকে সতত সক্রিয় । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।