এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে___ “অতঃপর তারা তাদেরকে মিথ্যাবাদী বললো, এবং তারা ধ্বংসপ্রাপ্ত হলো'। একথার অর্থ__ সত্যের প্রতিভূ নবী ্রাতৃদ্বয়কে ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা যখন অনড়ভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, তখন নির্ধারিত সময়ে তাদেরকে দান করা হলো সলিল সমাধি । ধ্বংস। এর পরের আয়াতে (৪৯) বলা হয়েছে___ 'আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, যাতে তারা সৎপথ পায়'। একথার অর্থ__ আমি আমার প্রিয় রসুল মুসাকে দিয়েছিলাম তওরাত, যাতে তার অনুসারীরা আল্লাহ্র বিধানাবলী সম্পর্কে অবগত হয় এবং লাভ করে আল্লাহ-প্রাপ্তির পথ ৷ এখানে “তারা' অর্থ বনী ইসরাইলেরা, ফেরাউনের অনুসারীরা নয়। কারণ তওরাত অবতীর্ণ হয়েছিলো তাদের সলিল সমাধির পর। সূরা মু'মিনূন £ আয়াত ৫০ রন সাপ |) ত41 ৮৩ ৮8) ৫০ পা ? চা ০৬5 ০৯৪৭১ 00 এবং আমি মরিয়ম-তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন তাহাদিগকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রস্রবণ-বিশিষ্ট উচ্চ ভূমিতে ৷ প্রথমে বলা হয়েছে___ “আমি মরিয়ম-তনয় ও তার জননীকে করেছিলাম এক নিদর্শন” । হজরত ঈসার পিতা ছাড়া সৃষ্টি এবং তার পবিত্র মাতার স্বামীর মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ্র সৃজনগুণের প্রতিফলনে পুত্রবতী হওয়ার বিষয়টি পরস্পর সম্পৃক্ত, অর্থাৎ এক। তাই এখানে ব্যবহৃত হয়েছে, একবচনবোধক শব্দরূপ “আয়াত" ৷ বলা হয়েছে “এক নিদর্শন । অথবা মনে করতে হবে এখানে “মরিয়ম- তনয়' কথাটির পরে উহ্য রয়েছে আর একটি “আয়াত' (নিদর্শন) শব্দ। যদি তাই হয়, তবে বক্তব্যটি দাড়ায়__ এবং আমি মরিয়ম-তনয়কে করেছিলাম এক নিদর্শন এবং আর এক নিদর্শন করেছিলাম তার মাতাকে। মরিয়ম-তনয়ের নিদর্শন হচ্ছে___ তিনি দুপ্ধপোষ্য অবস্থায় কথা বলেছিলেন এবং উপস্থিত করেছিলেন তার মাতার পবিত্রতার নিদর্শন । এরপর বলা হয়েছে__ “তাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রত্রবণ- বিশিষ্ট উচ্চ-ভূমিতে' ৷ “রবওয়াতিন' অর্থ উচ্চ ভূমি। হজরত ইবনে সালাম বলেছেন, ওই স্থানটি ছিলো দামেশকে । সাঈদ ইবনে মুসাইয়্যেব এবং মুকাতিলের অভিমতও এরকম । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।