ফেরাউন ও তার অনুসারীরা থাকতো সতত পরাস্ত । ওই যষ্টির মাধ্যমে প্রকাশিত হতো অনেক মোজেজা । যেমন-__ লাঠিটি মাটিতে ছেড়ে দিলেই তা হয়ে যেতো বিরাট সাপ, যাদু প্রতিযোগিতার সময় ওই লাঠি সাপ হয়ে গলাধঃকরণ করেছিলো অনেক যাদুর সাপ ও উপকরণ। ওই লাঠির আঘাতে সাগর তার অভ্যন্তরভাগে সৃষ্টি করে দিয়েছিলো শুষ্ক পথ । ওই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে তা থেকে বেরিয়ে আসতো পানির প্রস্রবণ। সেনাদলের চারদিকে ঘরে এসে ওই লাঠিই করতো তাদের হেফাজত | রাতে ওই লাঠি জ্বলতো মোমবাতির মতো । কখনো তা পরিণত হতো ফলবান বৃক্ষে। কখনো হয়ে যেতো কৃপ থেকে পানি উত্তোলনের রশি। এরকমও হতে পারে যে, এখানে 'সুলতান' অর্থ মোজেজা বা অলৌকিক নিদর্শন । আবার “সুলত্বনিম মুবীন' অর্থও হয়তো তা-ই, যেগুলো ছিলো হজরত মুসার রেসালাতের পক্ষের নয়টি দলিল বা প্রমাণ । পরের আয়াতে (৪৬) বলা হয়েছে___ “ফেরাউন ও তার পারিষদবর্গের নিকট । কিন্ত তারা অহংকার করলো; তারা ছিলো উদ্ধত সম্প্রদায়' । একথার অর্থ __ মুসা ও হারুনকে সত্যধর্মসহ যখন আমি ফেরাউন ও তার পারিষদবর্গের নিকটে পাঠালাম, তখন তারা দর্পভরে অস্বীকার করলো নবী ভ্রাতৃদ্বয়কে। তাদের গুদ্ধত্য ছিলো সীমাহীন । এরপরের আয়াতে (৪৭) বলা হয়েছে___ “তারা বললো, আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করবো, যারা আমাদেরই মতো"? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক (ইস্তেফহামে ইনকারী)। এর অর্থ__ এই দুইজনের রেসালতের দাবী আমরা কিছুতেই মেনে নিবো না, কারণ তারা আমাদেরই মতো মানুষ । “লিবাশারাইনি মিছলিনা' অর্থ যারা আমাদেরই মতো মানুষ । 'বাশার' শব্দটির সম্পর্ক একজনের সঙ্গেও হতে পারে । যেমন এক আয়াতে বলা হয়েছে__ “ফা তামাছ্ছালা লাহা বাশারান সাবীয়্যান' আবার বহুবচনের সঙ্গেও এর সম্পর্ক স্থাপন সম্ভব। যেমন আর এক আয়াতে বলা হয়েছে__ “ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান' ৷ “মিছলিনা' অর্থ আমাদের মতো । এক দুই বা অনেকের সঙ্গে প্রতিতুলনা হিসেবে শব্দটি ব্যবহার্য, ব্যবহার্য পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গের সঙ্গে তুল্যার্থেও । এরপর বলা হয়েছে__ “এবং যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে । এখানে *যাদের সম্প্রদায়' অর্থ হজরত মুসা ও হজরত হারুনের সম্প্রদায় । অর্থাৎ বনী ইসরাইল । 'লানা আ'বিদূন' অর্থ আমাদের দাস, আমাদের নির্দেশাধীন । আরববাসীরা অধীনস্থ বা নির্দেশাধীনদেরকে বলে আবদ বা দাস। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।