Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ “আমি যা ইচ্ছা করি তা এক নির্দিষ্টকালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি'। একথার অর্থ__ আমি মানবশিশুকে যতদিন মাতৃগর্ভে রাখতে চাই ততদিন সে সেখানে থাকে । অর্থাৎ ততদিন পর্যন্ত মাতৃগর্ত তাকে প্রসব করে না। এরপর বলা হয়েছে-_ "তারপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি । “ছুম্মা নুখরিজুকুম' অর্থ তারপর আমি বের করি । 'ত্বিফলান' অর্থ শিশুরূপে । এরপর বলা হয়েছে_____ 'পরে যাতে তোমরা পূর্ণ যৌবনে উপনীত হও” । এখানকার আশ্ুদ্দা' "শাদীদ'এর বনহুবচন। যেমন 'নিমাত' এর বহুবচন “আনউম' | এমতাবস্থায় আলোচ্য বাক্যের অর্থ দীড়ায__ এভাবে তোমরা উপনীত হও আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত জ্ঞানগত ও অবয়বগত পূর্ণতায় ও পরিণতিতে । আলেমগণ বলেন, মানুষের বুদ্ধিবৃত্তিক ও দৈহিক পূর্ণত্ব ও পরিণতি ঘটে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে । এরপর বলা হয়েছে__ “তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে যার ফলে তারা যা কিছু জানতো সে সম্পর্কে সঙ্ঞান থাকে না'। এ কথার অর্থ__ ওই পরিণত বয়সে পৌছানোর পর আমি কারো কারো মৃত্যু ঘটাই, কাউকে উপনীত হতে দেই অধিকতর পরিণত বয়সে, আবার কাউকে নিয়ে যাই বার্ধ্যকের শেষ প্রান্তে অথর্ব অবস্থায়। তখন সে হয়ে পড়ে স্মৃতিশক্তিহীন। জানা বিষয়ও তখন আর তার স্যৃতিপটে উদিত হয় না। উল্লেখ্য, “লি কাইলান' কথাটির 'লাম' পরিণতি প্রকাশক । এভাবে এখানে একথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, শিশুরা যেমন জ্ঞান ও স্মৃতিশক্তিহীন তেমনি অতিবৃদ্ধরাও। অতিবার্ধক্যজনিত বিস্মরণ তাদেরকে শিশুদের সমতুল করে দেয়। হন না। উল্লেখ্য অতি প্রবীণদের এ রকম বিস্মরণও পুনরুথানের পক্ষের একটি দলিল। এতে করে প্রমাণিত হয় যে, ম্মরণ-বিশ্মরণের এরকম আবর্তন যিনি ঘটাতে সক্ষম, তিনি সকলের পুনরুথান ঘটাতে অবশ্যই সক্ষম । এরপর বলা হয়েছে___ “তুমি ভূমিকে দেখো শুষ্ক, অতঃপর তাতে আমি বারি বর্ষণ করলে তা শস্য-শ্যামল হয়ে আন্দোলিত ও স্ফীত হয় এবং উদগত করে সর্বপ্রকার নয়নাভিরাম উত্ভিদ' । “হামিদাতান' অর্থ শুষ্ক, মৃত। “ইহতাজ্জাত' অর্থ আন্দোলিত হয়। “রবাত' অর্থ উন্মোচিত, স্ফীত । মুবররাদ বলেছেন, শব্দটির অর্থ নুয়ে পড়া, মৃত্তিকাভিমুখী হওয়া । এই অবস্থাকে স্ফীত হওয়া বলা যায় রূপকার্থে। প্রকৃত অর্থ এখানে রয়েছে সংগুপ্ত। “মিনকুল্লি যাওজ্িন্‌” (প্রতি জোড়ায়) কথাটির ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।