Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি. কারো কারো মতে তাওয়াতুর বা ধারাবাহিকতা বলা হয় ওই অবস্থাকে যখন তা ক্রমচ্ছিন্ন হয়, অর্থাৎ পরস্পরলগ্র হয় না। হজরত আবু হোরায়রা কর্তৃক এক হাদিসে এসেছে, 'লা বাসা বিকৃদ্বয়ি রমাদ্ধানা তাতরান' (রমজানের কাজা রোজা বিচ্ছিন্নভাবে আদায় করলে কোনো ক্ষতি হবে না)। নেহায়া আসমায়ী' বলেন, “ওয়াতারতুল খবরা' (সুবিদিত সংবাদ) বলা হয় ওই বিবরণকে, যা বর্ণনা করে একজনের পর অন্যজন এবং তাদের মধ্যে থাকে কিছু বিরতি । তাই আমি বলি, এজন্যই পর পর বহু সৃত্রে অনেক বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হাদিসকে বলা হয় খবরে মুতাওয়াতির (সুবিদিত বিবরণ) যাকে এক্যমত্যানুসারে 'অখ্যাত' বলা অসম্ভব || এখানকার 'ছুমূমা আরসালনা' (অতঃপর আমি প্রেরণ করেছি) কথাটির সম্পর্ক রয়েছে ৩১ সংখ্যক আয়াতের 'পরে অন্য এক সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেছিলাম" কথাটির সঙ্গে। এভাবে বক্তব্যটি দীড়ায়_ অতঃপর ধ্বংসপ্রাপ্ত জাতির স্থলে আমি অভ্যুদয় ঘটিয়েছি অন্য এক সম্প্রদায়ের । আর তাদেরকে পরপ্রদর্শনের নিমিত্তে প্রেরণ করেছি অন্য এক রসুল। উল্লেখ্য, 'রসুল' শব্দটি প্রেরণকারীর সঙ্গে সম্পৃক্ত করা হলে বলতে হয় 'আমার রসুল" । আর যদি তার সম্পর্ক ঘটে যাদের প্রতি প্রেরণ করা হয়েছে তাদের সঙ্গে, তবে বলতে হবে__ আমি রসুল প্রেরণ করেছি অমুক সম্প্রদায়ের পথপ্রদর্শনার্থে এরপর বলা হয়েছে__ “যখনই কোনো জাতির নিকট তার রসুল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে'। উল্লেখ্য, অধিকাংশ সমগ্রের তুল্য। তাই এখানে সামগ্রিকভাবে বলা হয়েছে 'তারা তাকে মিথ্যাবাদী বলেছে। নতুবা ওই সকল রসুলের সঙ্গে কিছুসংখ্যক বিশ্বাসী তো ছিলেনই। এরপর বলা হয়েছে__ “অতঃপর আমি তাদেরকে একের পর এককে ধ্বংস করলাম" । একথার অর্থ___ যেমন আমি আমার রসুলগণকে একজনের পর একজন প্রেরণ করেছি, তেমনি তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্তকারীদেরকেও ধ্বংস করে দিয়েছি একে একে। এরপর বলা হয়েছে__ 'আমি তাদেরকে কাহিনীর বিষয় করেছি'। একথার অর্থ__ ওই সকল সীমালংঘনকারী ও সত্যপ্রত্যাখ্যানকারী সম্প্রদায়ের ঘটনাবলী এখন কেবলই ইতিহাসচর্চার বিষয় । বিচক্ষণ ব্যক্তিবর্গই শুধু ওই সকল ইতিকাহিনী থেকে উপদেশ গ্রহণে সচেষ্ট হয়। “আহাদীছা' অর্থ কাহিনী, ইতিবৃত্ত বা ইতিহাস। শব্দটি বহুবচনবোধক। এর একবচন হচ্ছে 'আহদুছাতুন' । “আহাদুছাহ্‌' অর্থ ওই ইতিহাস যা মানুষ পাঠ করে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।