তাদের পরিণতি ৷ অথবা তাদের ধ্বংস অনিবার্ধ ৷ “দীমালংঘনকারী সম্প্রদায়' হচ্ছে এখানে কর্তার স্থলাভিষিক্ত এবং ক্রিয়ামূল “বু'দান' স্থলাভিষিক্ত ক্রিয়ার । আর “লিল্' এর 'লাম' এখানে অতিরিক্তরূপে সম্পৃক্ত । অথবা ব্যবহৃত বক্তব্যকে দৃঢ়তা প্রদানার্থে। এরপরের আয়াতে (৪২) বলা হয়েছে__ “অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি' ৷ একথার অর্থ ওই সীমালংঘনকারী সম্প্রদায়কে বিনাশ করার পর আমি পৃথিবীতে ঘটিয়েছি আরো অনেক সম্প্রদায়ের অভ্যুদয় । যেমন-__ কওমে ছামুদ, কওমে লুত, কওমে শোয়াইব ইত্যাদি । এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “কোনো জাতিই তার নির্ধারিত কালকে তরান্বিত করতে পারে না'। একথার অর্থ__ আল্লাহতায়ালা সীমালংঘনকারী কোনো জাতির ধ্বংসের জন্য যে সময় নির্ধারণ করেছেন, ওই সময়ের পূর্বে যেমন কেউ ধ্বংস হবে না, তেমনি বেঁচেও থাকতে পারবে না কেউ ওই সময়ের পরে। সূরা মু'মিনূন $ আয়াত ৪৪ ১2565৬64524 এরি ০৫%৮৮০১5৮010৩৯পাওিএ টিজার রিনি কোন জাতির নিকট তাহার রসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে। অতঃপর আমি উহাদিগের একের পর এককে ধ্বংস করিলাম । আমি উহাদিগকে কাহিনীর বিষয় করিয়াছি। সুতরাং ধ্বংস হউক অবিশ্বাসীরা! প্রথমে বলা হয়েছে__ “ছুমূমা আরসালনা রসুলানা তাত্রা” (অতঃপর আমি একের পর এক আমার রসুল প্রেরণ করেছি)। এখানকার “তাত্রা' শব্দটির ধাতু মূল রূপ ছিলো “ওয়াত্রা। শব্দটির উৎসারণ ঘটেছে “ওয়াতরুণ' থেকে । এর অর্থ _ বেজোড় । এর বিপরীতার্থক শব্দ হচ্ছে শাফউন্ (জোড়)। “তাওয়াতুর' ও “মাওয়াতুর' এর অর্থ সমান্তরালভাবে একে একে আগমন করা এবং সেভাবেই পৃথকরূপ নিয়ে প্রতিষ্ঠিত থাকা । 'কামুস' গ্রন্থে রয়েছে, “তাওয়াতুর' অর্থ সম্মিলিত অথবা পৃথকরূপে একের পর এক আসা । “ওয়াতারা মুওয়াতারাতান ওয়া ইতারান' অর্থ একের পশ্চাতে অপর জন আগমন করেছে। কেননা বিচ্ছিন্রপে আগমনকে বলা হয়, “মা ওয়াতারতু বাইনাল আশইয়া'। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।