প্রথমে বলা হয়েছে__ “সে বললো, হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলে'। একথার অর্থ__ স্বসম্প্রদায়ের সীমালংঘন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার ওই রসুল বললো, হে আমার প্রভৃপালনকর্তা! এরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। সুতরাং প্রতিশ্রুত শাস্তি অবতীর্ণ করে তুমি আমাকে এদের কবল থেকে উদ্ধার করো । পরের আয়াতে (৪০) বলা হয়েছে___ “আল্লাহ বললেন, অচিরে এরা অনুতপ্ত হবেই'। এখানকার “আ'ম্মা শব্দটির “মা' অতিরিক্তরূপে সংযোজিত, যা সময়ের সংকীর্ণতার উপর বেগ সৃষ্টি করেছে। প্রবল করেছে। অথবা “মা' অব্যয়টি এখানে অনির্দিষ্ট বাচক। এবং এর বিশেষণ হচ্ছে কৃলীল (স্বল্প) এর অর্থ অচিরে, অবিলম্বে । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে, শীঘ্বই যখন তারা আমার আযাব স্বচক্ষে অবলোকন করবে, তখন অবিদূরণীয় অনুতাপ ভিন্ন তাদের আর কোনো উপায় থাকবে না। এর পরের আয়াতে (৪১) বলা হয়েছে “অতঃপর সত্য সত্যই এক মহানাদ তাদেরকে আঘাত করলো' । কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখানকার “সাইহাতুন শব্দটির অর্থ ধ্বংস, মহানাদ নয় । কামুস গ্রন্থে রয়েছে “সাইহাতুন' ও “সিয়াহুন' অর্থ ভয়ংকর আওয়াজ । 'সিয়াহা বিহিম' অর্থ তাদেরকে তীত-সন্তরস্ত করা হয়েছে। 'সিয়াহা ফীহিম' অর্থ তারা ধ্বংস হয়ে গিয়েছে । আর “সাইহাহ্' বলে আযাবকে। উল্লেখ্য, ৩১ সংখ্যক আয়াতে উল্লেখিত 'কৃ্রনান আখার' (পরে অন্য এক সম্প্রদায়) অর্থ যদি আদ সম্প্রদায় হয়, তবে এখানকার “সাইহাতুন' এর অর্থ হবে কেবল ধ্বংস। আর ছামুদ সম্প্রদায় হলে শব্দটির অর্থ হবে মহানাদ বা সুবিকট আওয়াজ । এই মহানাদের বিবরণ দিয়েছি আমি সুরা আ'রাফের তাফসীরে । সেখানে উল্লেখ করা হয়েছে, হঠাৎ একদিন ধ্বনিত হলো গগন-মেদিনী বিদারী ভয়ংকর শব্দ। তার সাথে শুরু হলো মেঘের গুরুগন্তীর গর্জন। ওই জীবন সংহারক আওয়াজে কলিজা ফেটে মরে গেলো অবাধ্য ছামুদেরা। আরো উল্লেখ্য, আদ সম্প্রদায় ধ্বংস হয়েছিলো ভয়াবহ ঝঞ্চাবাযুর মহামারাত্মরক আঘাতে । এরপর বলা হয়েছে__ 'এবং আমি তাদেরকে তরঙ্গ-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম'। একথার অর্থ তখন আমার আযাবে তাদের অবস্থা হয়ে গেলো স্রোতবতী নদীতে ভাসমান বজ্র মতো। উল্লেখ্য, যে ধ্বংস হয়ে যায়, এরপর বলা হয়েছে___ “সুতরাং ধ্বংস হয়ে গেলো সীমালংঘনকারী সম্প্রদায়” । এখানে “বু'দান' অর্থ ধ্বংস হয়ে গেলো । শব্দটি ক্রিয়ামূল। এর মর্মার্থ ধ্বংসই ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।