পরের আয়াতে (৩৪) বলা হয়েছে__ “যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে' । একথার অর্থ__ অবাধ্যদের অগ্রণীরা আরো বললো, সুতরাং ভেবে দেখো হে জনতা! তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষের ধর্মানুসারী হও, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কি না। এর পরের আয়াতে (৩৫) বলা হয়েছে সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতিই দেয় যে, তোমাদের মৃত্যু হলেও, তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলেও তোমাদেরকে পুনরুখিত করা হবে?' প্রশ্নটি একটি অস্থবীকৃতিজ্ঞাপক প্রশ্ন (ইস্তেফহামে ইনকারী)। অর্থাৎ প্রশ্রটির মাধ্যমে অস্বীকার করা হয়েছে মহাপুনরুথান পর্বকে, যা সুনিশ্চিত । অথবা প্রশ্নটি স্বীকৃতিজ্ঞাপক (সওয়ালে তাকরিরী)। অর্থাৎ এই লোককে কীভাবে রসুল বলে স্বীকৃতি প্রদান করা সম্ভব, যে পুনরুথানের মতো অবাস্তবতায় বিশ্বাসী । অথচ চাক্ষুষ বাস্তব হচ্ছে মৃত্যুর পর মৃতদেহসমূহ পরিণত হয় মৃত্তিকায় ও নিষ্প্রাণ অস্থিতে । কিংবা এখানকার প্রশ্নটি উত্থাপিত হয়েছে তাদের পূর্ববর্তী বক্তব্যের কারণ হিসেবে। তারা বলেছিলো, “যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে'। সেকথার কারণ বা প্রত্যয়নরূপে আলোচ্য আয়াতে বলা হয়েছে, তোমরা এ লোকের আনুগত্য করলে ক্ষতিগ্রস্ত হবে একারণেই যে, সে পুনরুথানের মতো ভিত্তিহীনতায় বিশ্বাসী । এরকম অবাস্তবতায় বিশ্বাস করলে তোমরা ভয়ে ভয়ে জীবন কাটাবে । আর এতে করে বিঘ্বিত হবে তোমাদের পার্থিব ভোগ-সন্তোগ। এর পরের আয়াতে (৩৬) বলা হয়েছে___ “তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কদাচ ঘটবে না, কদাচ ঘটবে না'। এখানকার যে প্রতিশ্রতি দেয়া হয়েছে' কথাটি একটি লুপ্ত উদ্দেশ্যের বিধেয়। তাই তারা বলেছিলো, পুনরুথানের বিষয়টি জ্ঞানের অতীত, সত্য থেকে অনেক দূরে । কখনোই ঘটবে না, অথচ সেকথাই তোমাদেরকে বিশ্বাস করতে বলা হচ্ছে। অথবা “লিমা তৃআ'্দুন' (যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে) কথাটির 'লাম' অক্ষরটি এখানে অতিরিক্তরূপে সংযোজিত। “মা তুআ"দূনা" বাক্যটি 'হাইহাতা" ক্রিয়ার কর্তা । এভাবে “হাইহাতা' কথাটির অর্থ হবে এখানে অতীতকালবোধক। অর্থাৎ যা কখনো ঘটেনি । কেউ কেউ বলেছেন, 'হাইহাতা' শব্দটি এখানে ক্রিয়ামূল যার অর্থ অঘটিতব্য। এর পরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি বাচি এখানেই এবং আমরা পুনরুথিত হবো না" । একথার অর্থ__ নির্বোধ নেতারা আরো বলেছিলো, পৃথিবী ও পৃথিবীর জীবন-মৃত্যুই আমাদের সবকিছু । পুনরুথান আমাদের বিশ্বাসবহির্তৃত। বাগবী বলেছেন, ওই ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।