Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

0) যখন তুমি ও তোমার সংগীরা জলযানে আরোহণ করিবে তখন বলিও, “সমস্ত প্রশংসা আল্লাহেরই, যিনি আমাদিগকে উদ্ধার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে ।' [7] আরও বলিও, “হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে নামাইয়া দাও যাহা হইবে কল্যাণকর; এ ব্যাপারে তুমিই শ্রেষ্ঠ ৷ 0) ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। আমি তো উহাদিগকে পরীক্ষা করিয়াছিলাম ৷ প্রথমে বলা হয়েছে__ “যখন তুমি ও তোমার সঙ্গীরা জলযানে আরোহণ করবে তখন বোলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালেম সম্প্রদায় থেকে'। কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখানে “যিনি আমাদেরকে উদ্ধার করেছেন" অর্থ যিনি আমাদের এই জলযানারোহণ ও অবতরণকে করেছেন নিরাপদ । পরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “আরো বোলো, হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে নামিয়ে দাও যা হবে কল্যাণকর; এ ব্যাপারে তুমিই শ্রেষ্ঠ'। এখানে “মুনযালান মুবারকান' অর্থ বরকতময় বা কল্যাণকর অবতরণ । অবতরণ কল্যাণকর হওয়ার অর্থ অবিশ্বাসী শত্রদের কবলমুক্ত প্রাবনপরবর্তী পৃথিবীতে নির্বিঘ্নে আল্লাহ্র ইবাদতের সুযোগ, নিরাপদ জীবনযাত্রা, স্বস্তিদায়ক বংশবিস্তার ও সুপ্রচুর জীবনোপকরণ । উল্লেখ্য, পূর্ববর্তী আয়াত ও এই আয়াতে দোয়া করতে বলা হয়েছে কেবল হজরত নুহকে ৷ এতে করে প্রকাশিত হয়েছে হজরত নুহের বিশেষ মর্যাদা । একথাও প্রমাণিত হয়েছে যে, তার দোয়াই তার নিজের এবং উম্মতের জন্য ছিলো যথেষ্ট । উম্মতের জন্য পৃথক প্রার্থনা ছিলো নিম্্য়োজন। এর পরের আয়াতে (৩০) বলা হয়েছে-__ 'এতে অবশ্যই নিদর্শন রয়েছে' । একথার অর্থ_ হজরত নুহের সময়ের মহাপ্রাবনের ঘটনার মধ্যে অবশ্যই রয়েছে আল্লাহ্র মহাশক্তিমত্তার এক বিশেষ নিদর্শন। ওই মহাপ্রাবন থেকে বিশ্বাসীদের পরিত্রাণ লাভ এবং অবিশ্বাসীদের নিমজ্জনের মাধ্যমে এই নিদর্শনটিও প্রকাশিত হয়েছে যে, তিনি মুমিনদের জন্য কতো দয়ার্্র এবং কাফেরদের জন্য কতো ভয়ানক শাস্তিদাতা । বিচক্ষণ ব্যক্তিবর্গের জন্য এ ঘটনার মধ্যে নিশ্চয় রয়েছে এক অনন্যসাধারণ জ্ঞান । শেষে বলা হয়েছে__ “আমি তো তাদেরকে পরীক্ষা করেছিলাম" (ওয়া ইন্‌ কুন্না লামুবতালীন)। এখানকার “ইন্‌* শব্দটির প্রকৃত রূপ ছিলো "ইন্না" (নিশ্চয়ই)। এভাবে কথাটির অর্থ দীঁড়ায়__ নিশ্যয়ই আমি নবী নুহের সম্প্রদায়কে বিপদে পতিত করেছিলাম, অথবা নিপতিত করেছিলাম পরীক্ষায় । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।