Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

“ফাস্লুক ফীহা' অর্থ উঠিয়ে নাও। “সালাকা 'ফেলে লাযেম' ( অকর্মক ক্রিয়া) এবং “মুতাআ'দি'(সকর্মক ক্রিয়া) দু'টোই হয়। যেমন 'ফী কাজা' (আমি এরূপ অবস্থায় জড়িত হয়েছি)। এক আয়াতে এরশাদ হয়েছে__ “মা সালাকাকুম ফী সাকার (তোমাদেরকে জুলত্ত আগুনে প্রবেশ করালো কিসে?)। “মিন কুললি যাওজ্বাইনিছ নাইনি' অর্থ প্রত্যেক জীবের এক এক জোড়া । এটা হচ্ছে কর্মপদ ৷ এর অর্থ প্রতিটি প্রাণীর একটি করে জোড়া-_ নর ও নারী। এক বর্ণনায় এসছে, তখন হজরত নুহের নিকটে হাজির করানো হয়েছিলো প্রতিটি প্রাণীর একটি করে জোড়া । তিনি হস্ত প্রসারিত করলে ডান হাতে এসে পড়তে লাগলো নর এবং বাম হাতে নারী। তিনি সেগুলোকে জোড়ায় জোড়ায় তুলতে লাগলেন তার নৌকায়। এরপর বলা হয়েছে__ “এবং তোমার পরিবার পরিজনকে । তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বাসিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত'। একথার অর্থ_ তোমার পরিবার পরিজন অথবা তোমার অনুসারী বিশ্বাসবান ও বিশ্বাসবতীদেরকেও নৌকায় উঠিয়ে নিতে ভুলো না। তবে তাদেরকে অবশ্যই পরিত্যাগ কোরো সৃষ্টির সূচনালগ্র থেকেই যাদের ধ্বংস সুনির্ধারিত। উল্লেখ্য, এরকম দুর্ভাগাদের মধ্যে ছিলো হজরত নুহের এক স্ত্রী এবং কেনান নামক এক পুত্র । আর একটি কথা এই যে, 'আলাইহি' শব্দটি ব্যবহৃত হয় চিরদুর্ভাগ্য নির্ণয়ার্থে, যেমন এখানে হয়েছে। আর 'লাহুম' ব্যবহৃত হয় চিরসৌভাগ্যের বেলায় । যেমন এক আয়াতে এরশাদ হয়েছে__ 'ইন্নাল লাজীনা সাবাকৃত লাহুম মিনাল হুসনা'। শেষে বলা হয়েছে__ এবং যারা সীমালংঘন করেছে, তাদের সম্পকে তুমি আমাকে কিছু বোলো না, তারা নিমজ্জিত হবে" । একথার অর্থ__ হে আমার প্রিয় নবী নূহ! যারা প্রকৃত অর্থে চিরত্রষ্ট, তাদের জন্য তুমি আমার কাছে কোনো শুতপ্রার্থনা উপস্থিত কোরো না, তারা তোমার পরিবার পরিজন অথবা নিকটজন___ যে-ই হোক না কেনো । মহাপ্রাবনে তাদের নিমজ্জন নিশ্চিত। ১ নয়ত ২৮ ২৯, ৩০ পু ৩4৫৩30% চর ১০] 9৬১%102৬ ৩৩৫225ি পা ঠা ৮1195 875৬5 548 7407 ৩৩$5 ০৩০১৪) ০১ ৬ পাঠিত 4৫ ০৫৮৫৫ ১০১৩০১১৫১০০) ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।