কে পে পা কাপে তর্ক হাহ 0:519:১৬5/450815 ০০5) ০৮ ৮৮৮১০ ৮৮দ41৮1)৫ ০০১5: নূহ বলিয়াছিল, 'হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর, কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলিতেছে।' 0) অতঃপর আমি তাহার নিকট প্রত্যাদেশ করিলাম, “তুমি আমার তত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ কর, অতঃপর যখন আমার আদেশ আসিবে ও ভুপৃষ্ঠ প্রাবিত হইবে তখন উঠাইয়া লইও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে, তাহাদিগের মধ্যে যাহাদিগের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহাদিগকে ব্যতীত; এবং যাহারা সীমালংঘন করিয়াছে তাহাদিগের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না, তাহারা নিমজ্জিত হইবে। সুদীর্ঘ দিবস ধরে সত্যধর্ম প্রচার করতে করতে হজরত নুহ যখন র্রান্ত, পরিশ্রান্ত ও বিপর্যস্ত, তখন আল্লাহপাক তাকে জানিয়ে দিলেন, যারা ইমান আনবার তারা ইমান এনেছে, আর কেউই ইমান আনবে না, তখন হজরত নুহ প্রার্থনা করলেন, হে আমার প্রভুপালনকর্তা! সীমালংঘনকারীদেরকে এতদিন ধরে তোমার যে আযাব সম্পর্কে সতর্ক করেছি, সেই আযাব বাস্তবায়নের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো তাদের হাত থেকে আমাকে মুক্তি দাও। কারণ তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। একথাই বলা হয়েছে প্রথমোক্ত আয়াতে । পরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “অতঃপর আমি তার নিকট প্রত্যাদেশ করলাম, তুমি আমার তত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো" । এখানে “বিআ'ইউনিনা' অর্থ আমার তত্ত্বাবধানে । অর্থাৎ আমার তত্বাবধানে ও প্রত্যাদেশানুযায়ী নৌকা নির্মাণ করলে কেউ তোমার ক্ষতিসাধনে সক্ষম হবে না। এরপর বলা হয়েছে-__ "অতঃপর যখন আমার আদেশ আসবে ও তৃপৃষ্ঠ প্লাবিত হবে, তখন উঠিয়ে নিয়ো প্রত্যেক জীবের এক এক জোড়া" । এখানে “ফারাত্ তানূর' অর্থ উনুন্ উদ্গীরিত হবে। অর্থাৎ তোমার গৃহাঙ্গনের রুটি পাকানো চুলা ফেটে উদগীরিত হতে থাকবে পানি । উল্লেখ্য, আযাব শুরু হওয়ার এটাই ছিলো আলামত । তার স্ত্রী হঠাৎ একদিন দেখলেন, তাদের ওই চুলা ফেটে পানি নির্গত হচ্ছে। সাথে সাথে তিনি একথা জানালেন হজরত নুহকে ৷ তিনি তখন শুরু করতে লাগলেন নৌকারোহণের প্রস্ততি । উল্লেখ্য, তার বসতবাটি ছিলো কৃফার মসজিদ সংলগ্ন এক স্থানে, বাবে কুন্দার প্রবেশপথের ডান দিকে । এক বর্ণনায় একথাও এসেছে যে, সিরিয়ার কোনো এক পাহাড়ের চূড়ায় বসবাস করতেন তিনি। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।