ও অপূর্ণাবয়ববিশিষ্ট গোশতের টুকরা । মুজাহিদ অর্থ করেছেন__ আকৃতিবিশিষ্ট ও আকৃতিহীন। অর্থাৎ যার আকার দান করা হয়েছে এবং যার আকার এখনো দেয়া হয়নি। কোনো কোনো আলেম বলেছেন, মাতৃউদরে পূর্ণ সময় অতিবাহিত হওয়ার পর যে শিশুর জন্ম হয়, তাকে বলে 'মুখাললাকাতিন' আরো পূর্ণ সময়ের আগে ভূমিষ্ঠ শিশুকে বলে 'গইরি মুখাল্লাকাতিন' । আর অপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গধারী নবজাতককে বলা হয় “গইরি মুখাল্লাকাাতিন'। কোনো কোনো তাফসীরকার বলেছেন, সুস্থ অবস্থায় সুষ্ঠু অঙ্গপ্রত্যঙ্গসহ জন্মলাভকারী শিশুকে বলে “মুখাল্লাকাঁতিন' । আর অপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গধারী নবজাতককে বলা হয় “গইরি মুখাল্লাকাতিন'। উল্লেখ্য, মাতৃজঠরে আকার ধারণের সময় মানবশিশুর পরিমাণ ও আকারগত পার্থক্য সূচিত হতে থাকে । এভাবে তাদের কেউ হয় সুন্দর ও নিখুত অঙ্গ-প্রত্যঙ্গ বিশিষ্ট । আবার কেউ সেরকম হয় না। তাই কেউ কেউ বলেছেন, এ ধরনের শিশুকেই এখানে 'অপূর্ণাকৃতি' বলা হয়েছে__ গর্ভপাত হয়ে যাওয়া শিশুকে নয়। কারণ এমতোক্ষেত্রে পূর্ণ-অপূর্ণ কোনো আকৃতিই তার থাকে না। আলকামা সূত্রে বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, মাতৃউদরে গোশতপিণ্ডের আকার ধারণের পর, একজন ফেরেশতা সেটিকে ধারণ করে বলে, হে আমার প্রভুপালনকর্তা! তোমার এ সৃষ্টি কি অবধারিত? প্রশ্নের জবাব না সূচক হলে সে ওই গোশতপিণ্ডের গর্ভপাত ঘটায় । আর জবাব হ্যা সূচক হলে ফেরেশতা নিবেদন করে, পুত্র, না কন্যাঃ হতভাগ্য, না সৌভাগ্যশালী? হায়াত, কর্ম, রিজিক কীরকম হবে ইত্যাদি । তখন তাকে বলা হবে সবকিছু লওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। দেখে নাও। ওই ফেরেশতা তখন লওহে মাহফুজ থেকে ওই শিশুর সকল বিবরণের অনুলিপি করে নিজের কাছে রেখে দেয় ! এরপর বলা হয়েছে___ 'তোমাদের নিকট আমার শক্তির পরাকাষ্ঠা ব্যক্ত করবার জন্য' ৷ একথার অর্থ __ হে মানুষ! তোমাদের অধ্যায়ান্তর ও ক্রমবিকাশের মাধ্যমে আমি প্রকাশ করেছি আমার অপার ক্ষমতা ও সৃজনশীলতার নিদর্শন, যেনো এমন নিদর্শন দেখে তোমরা একথা বুঝতে সমর্থ হও যে, পুনরুথান অনিবার্ধ। প্রথম সৃষ্টি যার ছারা সম্ভব, পরবর্তী সংস্করণ তো তার জন্য অবশ্যই সম্ভব ও অধিকতর সহজ! কোনো কোনো আলেম এখানকার “লিনুবাইয়্যেনা লাকুম" কথাটির মর্মার্থ করেছেন এরকম__ আমি তোমাদের নিকট স্পষ্টরূপে বিবৃত করেছি তোমাদের হকিকত। নির্দেশ করেছি তোমাদের কর্তব্যাকর্তব্যকে। তোমাদেরকেই নির্ধারণ করেছি আমার নির্দেশ-নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্ররূপে । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।