একজন মানুষ । তোমাদের উপরে কর্তৃত্ব করতে চাচ্ছে, আল্লাহ্ ইচ্ছে করলে ফেরেশতাই পাঠাতেন'। এখানে “আলমালাউ' অর্থ সম্প্রদায়ের নেতৃবর্, প্রধানগণ । উল্লেখ্য, হজরত নুহের সম্প্রদায়ের নেতা ও জনতা সকলেই বিশ্বাস করতো তাদের প্রস্তর নির্মিত প্রতিমাগুলোও উপাস্য হিসেবে আল্লাহ্র অংশীদার । একথাও তারা মনে করতো যে, মানুষ কখনো আল্লাহ্র বার্তাবাহক হতে পারে না । আল্লাহ্র বার্তাবাহক হতে পারে কেবল ফেরেশতা । তাই তারা হজরত নুহের রেসালতকে অস্বীকার করে বসলো এবং নেতারা জনতাকে এই মর্মে সাবধান করে দিলো যে, নুহ যেহেতু মানুষ, সেহেতু রসুল নয়। সমাজের নেতৃতু গ্রহণই হচ্ছে তার রেসালতের দাবীদার হওয়ার মুখ্য উদ্দেশ্য । আল্লাহ্ যদি রসুল করতে চাইতেনই, তবে নিশ্চয় রসুল করে পাঠাতেন কোনো ফেরেশতাকে । আলোচ্য বাক্যের মর্মার্থ এটাই । এরপর বলা হয়েছে__ 'আমরা তো আমাদের পূর্ব পুরুষগণের কালে এরূপ ঘটেছে একথা শুনিনি'। একথার অর্থ__ ওই নেতারা আরো বললো, আমাদের পিতৃপুরুষগণও তো প্রতিমা পূজা করতে করতে জীবন সাঙ্গ করেছে। কই, তাদের মুখে তো আমরা কখনো এক আল্লাহ্র ইবাদতের কথা, রসুল প্রেরণের কথা, কিয়ামতের কথা, বেহেশত-দোজখ ইত্যাদির কথা বলতে শুনিনি। উল্লেখ্য, বহুকাল ধরে ওই এলাকায় কোনো নবী-রসুল প্রেরিত হননি। তাই তাদের পূর্বসূরীরাও এ বিষয়ে কিছু জানতো না। সেকারণেই তাদের উত্তরসূরীরা হজরত নুহের রেসালাতের প্রতি সন্দেহ পোষণ করে বসেছিলো। এর পরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “এ তো এক উন্মাদ, সুতরাং এর বিষয়ে কিছুকাল অপেক্ষা করো” ৷ একথার অর্থ__ নেতারা আরো বললো, তাহলে বোঝো, সে একটা পাগল । পাগল না হলে কি কেউ রসুল হওয়ার মতো এমন উদ্ভট ও ভিত্তিহীন দাবী করে? আর পাগল কি কখনো আল্লাহ্র রসুল হয়? সুতরাং তোমরা আর পাগলের কথায় কান দিয়ো না। বরং কিছুদিন অপেক্ষা করো, হয়তো তার পাগলামী ধীরে ধীরে ভালো হয়ে যাবে । আর এর মধ্যে সে মরে গেলে তো সব ঝামেলাই একেবারে শেষ হয়ে যাবে । সূরা মু'মিনূনঃ জায়াত ২৬, ২৭ ৮ ৬টগর্ ৫২51) ৫ বা গান চার 5260 পা 25542 ৩ পর্ণ) %১৬১১৮০০৬০৩০৬০০৬০৬৮৬৫ ৮৪১০ ০০৬ তি ₹.. ৮৯৫950০৯55৮ ১266)) প৫৫৫৮গ্র শীত ৫ গপার্পা ৬৪-৪২৬৮৩৬৬০৩%৮।০৩০ ৩৩১০৬ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।