Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৫0১৩ পভ) পা পাত লে ০৫৩ ৮০০47১৩০৫4০ ও ৩৮৮ ৩৪৪০ি রঙ ৬০ ৯4৫4 ঠ৫ | ০৬৯৬৭ ১১ বি আমি তো নৃহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট, সে বলিয়াছিল, 'হে আমার সম্প্রদায়! আল্লাহের ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদিগের অন্য কোন ইলাহ নাই, তবুও কি তোমরা সাবধান হইবে নাঃ 02) তাহার সম্প্রদায়ের প্রধানগণ, যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছিল, তাহারা লোকদিগকে বলিল, 'এ তো তোমাদিগের মতই একজন মানুষ, তোমাদিপের উপর নেতৃত্ব করিতে চাহিতেছে, আল্লাহ্‌ ইচ্ছা করিলে ফেরেশৃতাই পাঠাইতেন; আমরা তো আমাদিগের পূর্ব পুরুষগণের কালে এইরূপ ঘটিয়াছে, একথা শুনি নাই। 0) 'এ তো এক উন্মাদ, সুতরাং ইহার বিষয়ে কিছু কাল অপেক্ষা কর।' পবিত্র কোরআনের মূল উদ্দেশ্য মানুষকে মহাকল্যাণের দিকে পথপ্রদর্শন করা। সেই উদ্দেশ্য নিয়েই এতক্ষণ ধরে আলোচিত হয়েছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য, মানব সৃষ্টির রহস্য, মানুষের প্রতি প্রদত্ত বিভিন্ন নেয়ামত___ যেমন আকাশের পথ, বৃষ্টি, ফল ও ফসলের বাগান, চতুষ্পদ জন্ত ইত্যাদির কথা, যাতে নিহিত রয়েছে ইমান ও আনুগত্যের উদাত্ত আহ্বান । | আলোচ্য আয়াত থেকে শুরু করা হয়েছে ওই সকল লোকদের পরিণতির বিবরণ, যারা মহাকল্যাণের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলো । শুরু হয়েছে নবী নুহ ও তাঁকে প্রত্যাখ্যানকারীদের কাহিনী । প্রথমে বলা হয়েছে__ “আমি তো নুহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট, সে বলেছিলো, হে আমার সম্প্রদায়! আল্লাহ্‌র ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ্‌ নেই, তবুও কি তোমরা সাবধান হবে না'? এখানে “তবুও কি তোমরা সাবধান হবে না" অর্থ “আল্লাহ্‌ ছাড়া আর কোনো উপাস্য নেই' এই শাশ্বত সত্যের অস্বীকৃতি হচ্ছে আল্লাহরই নেয়ামতসমূহের প্রতি চরম অকৃতজ্ঞতা__ যা তোমরা অহরহ ভোগ করে চলেছো। আল্লাহপাক তো এসকলকিছু তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন, আবার যে কোনো মুহূর্তে দুনিয়া অথবা আখেরাতে তোমাদের উপরে আরোপ করতে পারেন কঠিন শাস্তি । অতএব, হে আমার সম্প্রদায়! তবুও কি তোমরা সচেতন হবে নাঃ আল্লাহৃতায়ালাই যে একমাত্র ইলাহ্‌ সে কথা সর্বাস্তঃকরণে মেনে নিবে না? পরের আয়াতে (২৪) বলা হয়েছে___ “তার সম্প্রদায়ের প্রধানগণ, যারা সত্য প্রত্যাখ্যান করেছিলো, তারা লোকদেরকে বললো, এ তো আমাদের মতোই ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।