Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাধ্যমে এখানে দৃঢ়তার প্রকাশ ঘটানো হয়েছে বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সকলের প্রতি । বলা হয়েছে “তোমাদের জন্য'। অর্থাৎ সকল মানুষের জন্য চতুষ্পদ পশুকুলের মধ্যে অবশ্যই রয়েছে শিক্ষাপ্রদ বিষয় । এরপর বলা হয়েছে__ “তোমাদেরকে আমি পান করাই তাদের উদরে যা আছে তা থেকে'। এখানে “উদরে যা আছে তা থেকে অর্থ দুধ বা তরল খাদ্য উপাদান থেকে৷ তারপর বলা হয়েছে “এবং তাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা; তোমরা তা থেকে কিছু ভক্ষণ করো" । একথার অর্থ__ এবং তোমরা ব্যবহার করো ওই সকল পশুর দুধ, ঘি, পশম, চর্বি ইত্যাদি, তাছাড়া ভক্ষণ করো সেগুলোর গোশত । পরের আয়াতে (২২) বলা হয়েছে__ “এবং তোমরা উদ্ত্রে ও জলযানে আরোহণও করে থাকো" । একথার অর্থ তোমরা কিছু সংখ্যক পশুকে ব্যবহার করো বাহনরূপে, যেমন উট, মহিষ, গর্দভ। কোনো কোনো আলেম বলেছেন, এখানে বাহন হিসেবে বলা হয়েছে কেবল উটের কথা। কারণ আরববাসীগণের বাহন প্রধানতঃ উট । তাছাড়া “ফুলক্‌' শব্দটি ব্যবহৃত হয় কেবল উটের ক্ষেত্রে, আবার উট স্থলভাগের জাহাজ বলেও সুপরিচিত । “তুহমালুন' অর্থ তোমরা বোঝা বহন করাও, জলভাগে ও স্থলভাগে ৷ উল্লেখ্য, চতুষ্পদ জন্ত্রকে আল্লাহই মানুষের অনুগত করে দিয়েছেন। তাই তো মানুষ সেগুলোকে বিভিন্ন কাজে লাগাতে পারে । সুতরাং এগুলোর মধ্যে নিশ্চয় রয়েছে শিক্ষাপ্রদ বিষয় । 'নুসকীকুম' অর্থ তোমাদেরকে পান করাই আমি । এখানে রয়েছে শিক্ষণীয় বিষয়। কারণ শুভ্র সুপেয় দুধ আসে বজ্ ও রক্তের মাঝ থেকে । চতুষ্পদ জন্ত থেকে দুধ, ঘি, পশম ও চামড়ার উৎপাদন; কৃশ ও দুর্বল দেহ বিশিষ্ট মানুষের সেবায় নিরত এতোবড় বিরাট বপুধারী পশু এসব কি আল্লাহ্‌পাকের অপার মহিমার পরিচায়ক নয়? সূরা মু'মিনূনঃ আয়াত ২৩, ২৪, ২৫ ১৩ 201১5৩51855 0৩0 48১5৩ 4563 ২ 4 2৮269591589 ০৫ তু হু 941,82529) পর ঘা 7 281 255৮6 064০১৮৭8569৩৯ শর ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।