Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এক প্রকারের পাথর, যা অধিক পরিমাণে পরিদৃষ্ট হয় তুর পর্বতে । তাই শব্দটিকে একটি পূর্ণ নাম। যেমন পূর্ণ নাম ইমরাউল কায়েস। ওই নামের পর্বত রয়েছে মিসর ও ইলা'র মধ্যবর্তী স্থানে। ওই পর্বতের দিকেই হজরত মুসাকে আহ্বান করা হয়েছিলো । “মানুষের জন্য তেল ও ব্যঞ্জন' অর্থ সিনাই পর্বতের যয়তুনের মধ্যে রয়েছে দু'ধরনের উপকারিতা__ ১. ওই যয়তুনের তেল দিয়ে প্রদীপ জ্বালানো ও মালিশের কাজ হয় এবং তা ব্যবহৃত হয় ব্যঞ্জন বা তরকারীরূপে। অর্থাৎ ওই তেল রুটিতে মেখে নিয়ে খাওয়া যায়। বাগবী লিখেছেন, 'সিবগিন' এবং “সিবাগুন' অর্থ ওই তরকারী, যার মধ্যে রুটি চুবিয়ে রাখলে রুটি র্তিত হয় তেলের রঙে। সাধারণ ব্যঞ্নসমূহকে এরকম বলা হয় না। মুকাতিল বলেছেন, আল্লাহ্‌ ওই বৃক্ষকে ব্যঞ্জন যেমন বানিয়েছেন, তেমনি বানিয়েছেন জ্বালানীও। তিনি বলেছেন, তুর পর্বতেই সর্বপ্রথম যয়তুন বৃক্ষের উদগম হয়েছিলো। তাই শব্দটিকে বিশেষভাবে সম্পৃক্ত করা হয় তুরের সঙ্গে। এরকমও বলা যেতে পারে যে, হজরত নুহের মহাপ্রাবনের পর পৃথিবীতে সর্বপ্রথম মাথা তুলে দাঁড়ায় যয়তুন বৃক্ষ । বৃক্ষটির বিশেষত্ব এ কারণেই । সূরা মুমিনূনঃ ২১, ২২ পা৯১% ঘা ৪ ৮৬৫ 5৬১৮6৫%4 পাঠিত ৩৬ প্র তি পা $১765555 252৮88-8/5৬1) ৮?০ 551) ৮ পা প্রা পাতা 555 (পাঠ 2 বাক১৫৮১ (তা ০৩৯০১৬$০।95৩৫০১০ ০৮৫ 5৬2 5৮৯০ 0 এবং তোমাদিগের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আন্য়ামে; তোমাদিগকে আমি পান করাই উহাদিগের উদরে যাহা আছে তাহা হইতে এবং উহাতে তোমাদিগের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা; তোমরা আন্য়ামের মাংসও ভক্ষণ কর, () এবং তোমরা উদ্ট্রে ও জলযানে আরোহণও করিয়া থাক। প্রথমে বলা হয়েছে__ “এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আনয়ামে' ৷ এখানে 'ইবরাতান' অর্থ শিক্ষণীয় নিদর্শন, দলিল প্রমাণ, যা মহাসৃজয়িতা আল্লাহ্তায়ালার পরিপূর্ণ ও আনুরূপ্যবিহীন শক্তিমত্তার পরিচায়ক । সাধারণ মানুষের দৃষ্টিতে আনয়াম বা চতুষ্পদ পশুকুলের মধ্যে শিক্ষণীয় কিছু ধরা পড়ে না। তাই এখানে বসানো হয়েছে ইন্না (অবশ্যই) শব্দটি । শব্দটির ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।