আলোক প্রদান ও অন্যান্য কল্যাণ প্রদানে সদা নিয়োজিত থাকে সূর্য-চন্দ্র ও নক্ষত্রমণ্ডুলী। এ সকল কিছু হচ্ছে তোমাদের অস্তিত্ব ও স্থায়িতের জন্য অত্যাবশ্যক । আর এই অত্যাবশ্যকতা সংরক্ষণের জন্য আমি এক মুহূর্তও উদাসীন নই । তাইতো তোমাদের জীবনপ্রবাহ এতো সুসংরক্ষিত, সুবিন্যস্ত ও সুপরিণত । পরের আয়াতে (১৮) বলা হয়েছে__ আমি আকাশ থেকে বারি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর আমি তা মৃত্তিকায় সংরক্ষিত করি'। এখানে আকাশ থেকে বর্ষিত পানি অর্থ বৃষ্টির পানি। 'বিকৃদারিন' অর্থ পরিমিতভাবে, যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু । আর “মৃত্তিকায় সংরক্ষিত করি' অর্থ__ আমি ওই পানি জমা হতে দেই নদী-নালায়, পুঙ্করিণীতে ও বিভিন্ন জলাশয়ে, যাতে মানুষ সেগুলো থেকে নির্বাহ করতে পারে তাদের প্রয়োজন। কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ আমি বৃষ্টির পানি সংরক্ষণ করি মৃত্তিকাভ্যন্তরে, যাতে মানুষ তাদের প্রয়োজনে ভূগর্ভ খুঁড়ে সে পানি তুলে আনতে পারে। শেষে বলা হয়েছে__ “আমি তাকে অপসারণ করতেও সক্ষম" । একথার অর্থ-_ ওই পানিকে আমি আবার করে দিতে পারি বাম্পাকারে অন্তহিত, অথবা পানের অযোগ্য, কিংবা পৌঁছে দিতে পারি মানুষের আওতাবহির্ভীত গভীর অতলে । 'লাকৃদিরূন' অর্থ আমি পানি অপসারণ করতে ওইরূপ সক্ষম, যেমন সক্ষম বৃষ্টি বর্ষণ করতে । অর্থাৎ আমি যদি পৃথিবীতে পতিত বৃষ্টির পানি অস্তহিত করে দিতে চাই, তবে তোমরা প্রচুর বৃষ্টিপাত সত্তেও পিপাসার পানি পাবে না। পিপাসার্ত হয়ে ধুকে ধুকে মরবে তোমরা, তোমাদের পশুকুল এবং নিক্ষলা হয়ে যাবে তোমাদের জীবন। বাগবী লিখেছেন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহপাক বেহেশত থেকে চারটি নদী প্রবাহিত করেছেন__ সাইহান, জাইহান, দজলা ও ফোরাত। বাগবী আরো লিখেছেন, হজরত ইবনে আব্বাস থেকে ইকরামা ও ইবনে সুফিয়ান সূত্রে ইমাম হাসান উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ জান্নাতের একটি নদী থেকে জিবরাইলের তত্্াবধানে পৃথিবীতে দান করেছেন পাঁচটি নদী__ সাইহান, জাইহান, দজলা, ফোরাত ও নীল । জিবরাইল নদী পাঁচটিকে স্থাপন করেছেন পর্বতে, সেখান থেকে মানব-কল্যাণার্থে প্রবাহিত করেছেন সমতলভুমিতে ৷ একথারই ইঙ্গিত রয়েছে আলোচ্য আয়াতে । এরপর যখন ইয়াজুজ-মাজুজের আবির্ভাব ঘটবে, তখন আল্লাহ্ পৃথিবী থেকে জিবরাইলের মাধ্যমে উঠিয়ে নিবেন ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।