Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আখলুকু লাকুম্‌ মিনাত্তীনি কাহাইআতিত্বইরি (আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি নির্মাণ করেছি)। অন্যত্র এরশাদ হয়েছে___ “ওয়া তাখলুকুনা ইফ্কান' (এবং তোমরা যিথ্যা রচনা করো)। কিন্ত একথা স্মরণ রাখাও অত্যাবশ্যক যে, “খলকৃ' (সৃজন) শব্দটি যখন বান্দার সঙ্গে সম্বন্ধিত হয়, তখন তার অর্থ হবে নির্মাণ করা, রচনা করা, প্রস্তুত করা বা তৈরী করা। অনস্তিত্বকে অস্তিত্ব দান করা নয়। প্রকৃত কথা এই যে, বান্দাকে দেয়া হয়েছে সংকল্পের স্বাধীনতা । অর্থাৎ সে হতে পারে ভালো অথবা মন্দ কর্মের পরিকল্পক বা সংকল্পক. স্ষ্টা কখনো নয়। কর্মের স্রষ্টা আল্লাহ্‌ স্বয়ং । তিনিই বান্দার সৎ অথবা অসৎ উদ্দেশ্যকে অস্তিত্ দান করেন, ফলে তা লাভ করে বাস্তব রূপ। বান্দার পুরস্কার এবং তিরস্কার নির্ধারণ করা হয় তার ওই ইচ্ছাগত স্বাধীনতার কারণে । তাই সে হতে পারে অর্জনকারী, ্রষ্টা কখনোই নয়। অর্থাৎ অর্জন সৃষ্টির, আর সৃজন আল্লাহ্র । বান্দা কেবলই পরিকল্পক ও নির্মাতা, আর আল্লাহ্‌ যেমন নির্মাতা, তেমনি সৃজয়িতাও। এ কারণেই মুজাহিদ বলেন, বান্দা নির্মাণ করে, আল্লাহ্‌ও নির্মাণ করেন, কিন্তু তিনি বান্দার চেয়ে উত্তম নির্মাতা, কারণ সৃজন তীর, কেবলই তার। কোনো কোনো আলেম বলেছেন, “আল খলিকীন" অর্থ আকৃতি প্রস্তুতকারী বা পরিকল্পনাকারী । 'খলকৃ' এর আভিধানিক অর্থ পরিকল্পনা বা অনুমান । কোনো কোনো তাফসীরকার বলেন, কথাটির ভিত্তি__ অসম্ভবকে মেনে নেয়া কিন্ত অসম্ভব নয় । অর্থাৎ সৃষ্টির স্রষ্টা হওয়াকে অসন্ভব বলে মেনে নিলেও, বলতে হবে আল্লাহৃতায়ালাই সর্বোত্তম ও মহান স্রষ্টা, অন্য কেউ নয়। ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, হজরত ওমর বলেছেন, আমার তন্মধ্যে একটি হচ্ছে__ “আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে চর অবশেষে তাকে আরো এক রূপ দান করি' অবতীর্ণ হওয়ার পর স্বতঃস্কৃর্তভাবে আমার মুখে উচ্চারিত হয়েছিলো “সুনিপুণ স্রষ্টা আল্লাহ্‌ কতো মহান" । এই কথাটিই পরে অবতীর্ণ হয়েছে প্রত্যাদেশরূপে । কোনো কোনো বর্ণনায় এসেছে, আবদুল্লাহ্‌ ইবনে সাদ ইবনে সারাহ্‌ ছিলো রসুল স. এর সঙ্গী । প্রত্যাদেশিত বাণী লিপিবদ্ধ করার দায়িত্ব ছিলো তার উপরে । একদিন রসুল স. বলবার আগেই সে উচ্চারণ করলো “ফা তাবারাকাল্লাহু আহসানুল খলিকীন'। রসুল স. বললেন, লিখে ফেলো, এটাই প্রত্যাদেশ ৷ এরপর থেকে আবদুল্লাহ্‌ প্রচার করতে শুরু করলো, আমিও নবী, আমার উপরেও প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছে । এরপর ইসলাম ত্যাগ করে সে চলে গেলো মব্কায়। কিছুকাল পরে মক্কা বিজিত হলো। রসুল স. কয়েকজন মহাঅপরাধীর তালিকা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।