কাতাদা বলেছেন, এখানে 'আরো এক রূপ দান করি' কথাটির অর্থ__ তখন তার অস্থিতে উদগত হয় দত্ত ও কেশ। ইবনে জুরাইজের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, কথাটির অর্থ পূর্ণ যৌবনে পদার্পন ৷ হাসান বলেছেন, কথাটির মর্মার্থ অবশেষে আমি তাকে পরিণত করি নর অথবা নারীতে । আউফীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির অর্থ--_ অবশেষে তার রূপান্তর ঘটাই এভাকে__ জনুগ্রহণ, ক্রন্দন, দুপ্ধপান, বসা, দীড়ানো, হাটা, দুপ্ধপান ছেড়ে অন্যান্য খাদ্যদ্রব্য গ্রহণ, কৈশোর- যৌবন ইত্যাদি | আমি বলি, কথাটির অর্থ এরকমও হতে পারে ফে__ আমি অতঃপর দান করি এক নতুন জীবন, সুফী সাধকগণের যে জীবন লাভ হয় পশুপ্রবৃত্তি সমূহের বিনাশনের (ফানার) পর। উল্লেখ্য, পরিবর্তিত এই জীবন ফেরেশতাদের মতো পবিত্র। ফেরেশতা-জীবন অতিক্রমণের পরেও রয়েছে আল্লাহ্র রহমতের দিকে নিরন্তর অভিযাত্রা, যার অবশেষ উপনীতির নাম বাকাবিল্লাহ্। ওই জীবনের কথাই বলা হয়েছে এখানে "আরো এক রূপ দান করি'- এর মাধ্যমে । শেষে বলা হয়েছে-_ 'সুনিপুণ স্রষ্টা আল্লাহ কতো মহান'। এখানে “ফাতাবারকা' কথাটির “ফা' কারণ প্রকাশক । অর্থাৎ এতক্ষণ ধরে বর্ণিত মানব সৃষ্টির অধ্যায়ান্তর ও বিবর্তন শেষে পূর্ণত্ব প্রদানের কারণে একথা স্বতঃসিদ্ধ যে. আল্লাহ্তায়ালা সুনিপুণ স্রষ্টা, সুউচ্চ, মহান। সুতরাং তিনি এক, অবিভাজ্য, আনুরূপ্যবিহীন। তাই একমাত্র তার উপাসনা ভিন্ন সৃষ্টির অন্য কোনো উপায় নেই। মুতাজিলাদের অভিমতঃ মুতাজিলারা বলে, বান্দা নিজেই তার কর্মের স্রষ্টা । আলোচ্য আয়াত সম্পর্কে তাদের অভিমত হচ্ছে__ আল্লাহতায়ালা সুনিপুণ ও মহান ত্রষ্টা ৷ তাই বুঝতে হবে স্রষ্টা আরো রয়েছে, কিন্তু সুনিপুণ ও মহান নয় । এর জবাবে আমরা বলি, সৃজন কেবলই আল্লাহ্র্। এক্ষেত্রে কেউ তার অংশী নয়। একথা শরিয়তের দলিল ও বুদ্ধিগত প্রমাণ দ্বারা সুপ্রত্যয়িত। সুতরাং বান্দা তার কর্মের নির্মাতা বটে, কিন্তু স্রষ্টা কদাচ নয়। যেমন আল্লাহ্ এরশাদ করেন__ “খলাকাকুম ওয়ামা তা"মালুন' (আল্লাহ্ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কার্যাবলীকেও)। সৃষ্টির অস্তিত্ব অনস্তিত্জাত। আল্লাহই তাকে অস্তিত্বায়িত করেছেন। যে স্বয়ন্তু নয়, সে আবার অন্যকে অস্তিত্ব প্রদান করতে পারে কীভাবে । সুতরাং বুঝতে হবে সৃষ্টির অস্তিত্ব স্রষ্টা যেহেতু আল্লাহ্ তাই তার প্রতিক্রিয়া বা কর্মসমূহের স্রষ্টাও আল্লাহ্। সেকারণেই সকল সাহাবী এবং সত্যাধিষ্ঠিত বিদ্জ্জন এ ব্যাপারে একমত যে, স্রষ্টা আল্লাহ্ ছাড়া অন্য কেউ নয়! তবে আমরা একথাও বলি যে, অপ্রত্যক্ষ বা রূপক অর্থে সৃজনকর্মের সম্পর্ক বান্দার সঙ্গেও প্রমাণ করা যায়। যেমন হজরত ঈসা বলেছিলেন__ আনৃনী ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।