Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ٦٧٨
📝 نص 📖 PDF

77 হে মানুষ! পুনরুথান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও তবে অবধান কর__ আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে, তাহার পর শুক্র হইতে, তাহার পর রক্তপিণ্ড হইতে, তাহার পর পূর্ণাকৃতিবিশিষ্ট অথবা অসম্পূর্ণাকৃতিবিশিষ্ট মাংসপিগ্ড হইতে । তোমাদিগের নিকট আমার শক্তির পরাকাষ্ঠা ব্যক্ত করিবার জন্য; আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্টকালের জন্য মাতৃগর্তে রাখিয়া দিই, তাহার পর আমি তোমাদিগকে শিশুরূপে বাহির করি, পরে যাহাতে তোমরা পূর্ণ যৌবনে উপনীত হও। তোমাদিগের মধ্যে কাহারও কাহারও মৃত্যু ঘটে এবং তোমাদিগের মধ্যে কাহাকেও কাহাকেও করা হয় জরাগ্রস্ত, যাহার ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সঙ্ঞান থাকে না। তুমি ভূমিকে দেখ শুদ্ধ, অতঃপর উহাতে আমি বারি বর্ষণ করিলে উহা শস্য-শ্যামলা হইয়া আন্দোলিত ও স্কীত হয় এবং উদগত করে সর্বপ্রকার নয়নাভিরাম উত্ভিদ; 0 ইহাই তো প্রমাণ যে, আল্লাহ সত্য এবং তিনিই মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান । প্রথমে বলা হয়েছে___ 'হে মানুষ! পুনরুখান দিবস সম্পর্কে যদি তোমরা সন্দিগ্ধ হও তবে অবধান করো__ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিড থেকে । একথার অর্থ__ হে সন্দেহ ও অবিশ্বাসমগ্র মানুষ! তোমাদের জন্নসূত্র, উৎপত্তি ও ক্রমবিকাশের প্রতি তোমরা তীক্ষ পর্যবেক্ষণসুলভ দৃষ্টি সম্পাত করো না কেনো? এরকম করলে বিষয়টির প্রকৃত রূপ বুঝতে সমর্থ হবে তোমরা! মৃত্তিকা, শুক্রকণা, রক্তপিও্__ এভাবে স্তরাত্তরিত করা হয়েছে তোমাদেরকে । এখানে 'খলাকৃনাকৃম' অর্থ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কথাটির ছারা গর্ভপাতের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া অপরিণত শিশুদেরকেও উদ্দেশ্য করা হয়েছে৷ কারণ সৃষ্টি সম্পূর্ণতই আল্লাহ্‌র । “মিন তুরাব' অর্থ মৃত্তিকা থেকে । অর্থাৎ মৃত্তিকা থেকে তোমাদের আদি পুরুষ আদমকে সৃষ্টি করা হয়েছে সরাসরি, আর তোমাদেরকে পরোক্ষভাবে । পানাহারকৃত খাদ্যবস্ত থেকে সৃষ্টি হয় বীর্যের। আর খাদ্যবস্ত্রতো মাটিতেই উৎপন্ন হয়। তাই পরোক্ষভাবে মাটি এবং প্রত্যক্ষভাবে শুক্রের কথা বলা হয়েছে আলোচ্য বাক্যে । “মিন নুত্ফাতিন' অর্থ শুক্র থেকে । আর “মিন আলাকাতিন' অর্থ রক্তপিণ্ড থেকে। এরপর বলা হয়েছে__ “তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোশতপিণু থেকে" । এখানে 'মুদ্ধগাহ' অর্থ গোশতপিগু। প্রকৃত অর্থ _ কোনো বন্তর ওই অংশ, যা চর্ব্য। “মুখাল্লাকাতিন' ও “গইরি মুখাল্লাকাতিন'অর্থ যথাক্রমে পূর্ণাকৃতি ও অপূর্ণাকৃতি। হজরত ইবনে আব্বাস বলেছেন, শব্দ দু'টোর অর্থ পূর্ণাবয়ব বিশিষ্ট ॥|॥11.011100119.00

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.