একটি প্রশ্নঃ আলোচ্য আয়াতে শুক্রবিন্দু-জমাট রক্তপিণ-অস্থিপঞ্জর-মাংস দ্বারা আবৃত হওয়া, এ সকল অবস্থাকে প্রকাশ করা হয়েছে “ফা' অব্যয় দ্বারা। এতে করে বুঝা যায়, বর্ণিত পরিবর্তনগুলো বাস্তবায়িত হয় অতি দ্রুত, বিরতিহীনভাবে। কিন্তু উপরে বর্ণিত হাদিসে পরিবর্তনগুলোর মধ্যবর্তীতে উল্লেখিত হয়েছে "ছুম্মা' (তারপর) শব্দটি । এতে করে বুঝা যায় পরিবর্তনগুলো সূচিত হয় বিলম্বিত লয়ে, বিরতি সহকারে । এখন প্রশ্ন হচ্ছে, এতে করে আলোচ্য আয়াত ও উল্লেখিত হাদিসের বিবরণগত বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় না কি? জবাবঃ হাদিসে উল্লেখিত হয়েছে, দুই পরিবর্তনের মধ্যবর্তী সময়ের পরিসর চল্লিশ দিন। তাই এমতো ক্ষেত্রে "ছুম্মা' শব্দটির ব্যবহারই অধিকতর যুক্তিসঙ্গত। কিন্তু একথাও একই সঙ্গে স্বীকার করতে হয় যে, এমতো সুসঙ্গত রূপান্তরের ক্ষেত্রে চল্লিশ দিনের সংখ্যাগত দিকটি গুরুত্বপূর্ণ কিছু নয়। সুসঙ্গত এবং রূপান্তরণের গতিপ্রকৃতির বিস্ময়কর দিকটিই এখানে প্রধান। তাই আলোচ্য আয়াতে প্রতিটি রূপান্তরকে প্রকাশ করা হয়েছে *ফা' অব্যয় সহযোগে । তাছাড়া আগাগোড়া সকল রূপান্তরণের ক্ষেত্রে “ফা' অব্যয় সংযোজিত হয়নি । কোনো কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ছুম্মা__ যেমন ১. ছুমূমা জাআলনাহু নুত্ফাতান (অতঃপর আমি তাকে শুত্রবিন্দুরূপে স্থাপন করি) ২. ছুমৃমা খলাকৃনা নুত্ফাতা আলাকৃতান (পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাটরক্তে)। পরবর্তী তিন অবস্থা (পিগু, অস্থিপঞ্জর, মাংস দ্বারা অস্থিপঞ্জর ঢেকে দেয়া) কে প্রকাশ করা হয়েছে ফা' অব্যয় সহযোগে । শেষে আবার ব্যবহৃত হয়েছে ছুমৃূমা । যেমন__ ছুমূমা আনশা'নাহু খল্কান আখার (অবশেষে তাকে আরো এক রূপ দান করি)। সুতরাং বুঝতে হবে বর্ণনাভঙ্গির এই কৌশলের মধ্যে রয়েছে বূপাস্তরণের ব্যবধান ও বিভিন্নতার প্রতি ইঙ্গিত। মৃত্তিকার উপাদানকে শুক্রবিন্দুতে পরিণত করা এক বিস্ময়কর ব্যাপার । তারপর পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃগর্তে তাকে স্থাপন করা এবং তাকে জমাটরক্তরূপে নিরাপদ রাখার বিষয়টিও কম আশ্চর্যের নয়। নিঃসন্দেহে এ হচ্ছে আল্লাহর এক বিরল অলৌকিকতা। কিন্তু এর পরের অবস্থাগুলো (পিণ, অস্থি-পঞ্জর, মাংসের আবরণ) তন্ুল্য আশ্চর্যজনক নয়। তাই প্রথম দুই অবস্থায় “ছুম্মা' এবং শেষ তিন অবস্থায় “ফা' ব্যবহার করা হয়েছে। শেষ ধাপে আবার রয়েছে উত্তুঙ্গ বিস্ময়। তাই সেখানে পুনরায় ব্যবহার করা হয়েছে 'ছুম্মা' ৷ বলা বাহুল্য, এরকম করাই ছিলো যুক্তিসঙ্গত । মাসআলাঃ কেউ যদি অন্যায়ভাবে ডিম হস্তগত করে এবং হস্তগতকারীর নিকটে ওই ডিম্ব থেকে বাচ্চা নির্গত হয়ে মরে যায়, অথবা পেটের ভিতর থেকে ডিম বের করার পর বাচ্চা ফুটে বের হয়, তবে উভয় অবস্থায় ওই ডিমের জন্য জরিমানা দিতে হবে । কারণ তখন ওই ডিমে সৃজিত হয় জীবনের চিহ্। উল্লেখ্য, জরিমানার সম্পর্ক করা হয়ে থাকে প্রথম জীবনপ্রাপ্তির সঙ্গে । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।