Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, বর্ণিত ব্যাখ্যার প্রেক্ষাপটে বলতে হবে, ওই রূহ অধোস্থিত রূহ বা পাশবিক প্রবৃত্তি, প্রকৃত রূহ নয়। কারণ প্রকৃত রূহ সমুচ্চ ও পবিত্র এবং এর অবস্থানস্থল আরশের উর্ধে, যা স্থানসন্ভুত কিছু নয়। আর নফস্‌, প্রাণ বা প্রবৃত্তি হচ্ছে তরল বা বায়বীয় এক ধরনের সুস্্ ও উষ্ণ পদার্থ, যা দেহজাত, অর্থাৎ মানবদেহের অধ্যায়ান্তরের প্রতিফল বা পরিণতি । আলোচ্য বাক্যে এই নফসের কথাই বলা হয়েছে। আর প্রকৃত রূহ তো সৃজিত হয়েছে মানবদেহ সৃষ্টির বহু পূর্বে আলমে আরওয়াহতে (আত্মার জগতে)। সেখানেই সকল রূহকে একত্রিত করে আল্লাহ্‌ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভূপালক নই? রূহসকল তখন সমস্বরে জবাব দিয়েছিলো, হ্যাঁ । আর তখন তো মানবদেহের অস্তিতুই ছিলো না। রূহনিক্ষেপ কাকে বলেঃ 'নাফাখে রূহ" হচ্ছে আল্লাহতায়ালার একটি গুণ, যা অবিনশ্বর । আল্লাহপাক এরশাদ করেছেন__ “ওয়ানাফাখতু ফিহী মিররূহী' ৷ অস্থিসমূহ যখন চর্ম-গোশতের পোশাক পরিধান করে, তখন শরীরের সঙ্গে ঘটে রূহের সম্পর্ক। কিন্তু মনে রাখতে হবে শরীর হাদেছ নেশ্বর) এবং রূহ কৃদীম (অনশ্বর)। তবে “'আনশা' অর্থ যদি এখানে “রূুহনিক্ষেপ' বা 'আত্মাসম্পাত' হয়, নতুন সৃষ্ট কোনোকিছু না হয়, তবে এমতো প্রমাণের আর আবশ্যক হয় না। হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আল্লাহ্‌র সত্য রসুল স. বলেছেন, মানব-বীর্য তার রমণীগর্ভে মনি হিসেবে থাকে চল্লিশ দিন। তারপর তা পরিণত হয় রক্তপিণ্ডে, তারপর গোশতপিণ্ডে। এরপর আল্লাহ্‌ তার জন্য চারটি নির্দেশ দিয়ে প্রেরণ করেন একজন ফেরেশতাকে__ ১. ভালো-মন্দ কর্ম-পরিক্রমা ২. আয়ুষ্কাল ৩. রিজিক বা জীবনোপকরণ ৪. সৌভাগ্য-দুর্ভাগ্য । তারপর তার প্রতি ঘটানো হয় আত্মার সম্পাত। যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সেই পবিত্র সত্তার শপথ! কিছুসংখ্যক লোক জীবনভর পুণ্যকর্ম সম্পাদন করে, এভাবে পৌঁছে যায় বেহেশতের এক গজ ব্যবধানে, এমতাবস্থায় তকদীর তার উপরে প্রবল হয়, সে তখন শুরু করে পাপাচার, এভাবে সাঙ্গ হয় তার জীবনলীলা । আবার কিছুসংখ্যক লোক আজীবন পাপকর্ম করতে করতে উপনীত হর এমন স্থানে, যখন তার এবং দোজখের মধ্যে ব্যবধান থাকে এক গজ, এমতাবস্থায় তার উপরে প্রাধান্য বিস্তার করে তকদীর, সে তখন পৃথিবী পরিত্যাগ করে বেহেশতী লোকের মতো পুণ্যকর্ম করতে করতে, দোযখী হয়ে যায় বেহেশতী (এভাবে প্রায় নিশ্চিত বেহেশতী হয়ে যায় দোজখী এবং প্রায়নির্ধারিত দোজখী হয়ে যায় বেহেশতী)। বোখারী, মুসলিম । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।