হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত রয়েছে দু'টি বাসস্থান__ একটি বেহেশতে, আর একটি দোজখে। কেউ অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণের পর দোজখবাসী হলে তার বেহেশতের বাসস্থানের উত্তরাধিকার লাভ করবে বেহেশতবাসীরা । আলোচ্য আয়াতে সেই উত্তরাধিকারিত্রে কথাই বল! হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজা, মারদুবিয়া ও বায়হাকী । আবদুর রাজ্জাক, আবদ ইবনে হুমাইদ, ইবনে জারীর ও হাকেমের বর্ণনায় হাদিসটি এসেছে এভাবে__ বেহেশতবাসীরা নিজেদের জন্য নির্ধারিত অংশের অধিকারী তো হবেই, তদুপরি হবে তার ওই ভাইয়ের উত্তরাধিকারী যে দোজখবাসী হয়েছে বিশ্বাস গ্রহণ না করার কারণে । হজরত আনাস থেকে ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে উত্তরাধিকারিত্ গ্রহণে অনীহ হয়, আল্লাহ্ নিঃশেষ করে দেন তার বেহেশতের উত্তরাধিকার । কোনো কোনো আলেম বলেছেন, ওয়ারিছ বা উত্তরাধিকারী হওয়ার অর্থ কর্মফল হিসেবে জান্নাত লাভ। অর্থাৎ উত্তরাধিকারী যেমন শেষ পর্যন্ত তার প্রাপ্য উত্তরাধিকার লাভ করে, তেমনি পুণ্যকর্ম সম্পাদনকারীরাও অবশেষে লাভ করে বেহেশত । “হুম ফীহা খলিদৃন' অর্থ__ তারা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ বিশ্বাসীগণ জান্নাতুল ফেরদাউসে কেবল প্রবেশই করবে না, তারা সেখানে বসবাসও করবে অনন্তকাল ধরে । ইমাম আহমদ, তিরমিজি, নাসাঈ ও হাকেম হজরত ওমর ইবনে খাত্তাব সূত্রে বর্ণনা করেছেন, রসুল স. এর নিকটে যখন “ওহী" (প্রত্যাদেশ) অবতীর্ণ হতো, তখন তার মুখমণ্ডলের সামনে ধ্বনিত হতো মধুমক্ষিকাদের গুঞ্জনের মতো আওয়াজ । একবার প্রত্যাদেশ অবতরণকালে আমি উপস্থিত ছিলাম তার মহান সান্নিধ্যে । অবতরণ সমাপ্ত হওয়ার পর তিনি স. কেবলার দিকে মুখ ফিরিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ্! আমাদেরকে আরো অধিক দান করো, কম দিয়ো না, আমাদেরকে মর্ধাদায়িত করো, লাষ্কিত কোরো না, সফল করো, বঞ্চিত কোরো না, আমাদেরকে করো অন্যাপেক্ষা অগ্রগণ্য, অন্যদেরকে আমাদের অগ্রণী কোরো না। আর আমাদেরকে করো প্রীত, প্রশান্ত, পরিতৃপ্ত । তুমিও দয়া করে তুষ্ট হয়ে যাও আমাদের প্রতি । প্রার্থনা শেষে তিনি স. আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমার উপরে অবতীর্ণ হয়েছে দশটি আয়াত। যে এই আয়াতগুলোর উপরে আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনি পাঠ করলেন “বু্দ আফলাহাল মু'মিনূন' থেকে 'হুমুল ওয়ারিছুন' পর্যন্ত আলোচ্য সুরার প্রথম দশ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।