তার অন্যান্য আমলকেও। অপর বর্ণনায় এসেছে, এরপর হিসাব গ্রহণ করা হবে তার জাকাতের, তারপর অন্যান্য আমলের । বিশুদ্ধসূত্রসম্বলিত এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ ও আহমদ । এর পরের আয়াতে (৯) বলা হয়েছে__ “এবং যারা নিজেদের সালাতে যতুবান।' একথার অর্থ-_- এবং যে সকল বিশ্বাসী নির্ধারিত সময়ে নামাজ পাঠ করে সুন্দর ও সুচারুরূপে। উল্লেখ্য ইতোপূর্বেও ২ সংখ্যক আয়াতে নামাজের উল্লেখ করা হয়েছে। তবে সেখানে বলা হয়েছে বিনয়-ন্ম্রতার কথা । আর আলোচ্য আয়াতে বলা হয়েছে যত্ববান হওয়ার কথা৷ এভাবে পুনঃপুনঃ উল্লেখ করে নামাজের প্রসঙ্গকে করে তোলা হয়েছে অধিকতর শুরুত্পূর্ণ। আর এভাবে ফুটে উঠেছে নামাজের দু'টি বিশেষ বৈশিষ্ট্য _ বিনয়-ন্মতা ও যত্বুবানতা। সূরা মু'মিনূন $ আয়াত ১০, ১১ (1৮১, 58 টন পাটি ০৩১ স্ব টি শা? ১/৬৯৩০১৯৪1৩5:৩০920৭ 0 তাহারাই হইবে উত্তরাধিকারী, 0 উত্তরাধিকারী হইবে ফিরদাউসের যাহাতে উহারা স্থায়ী হইবে। আলোচ্য আয়াতদ্বয়ের প্রথমাংশে সাধারণভাবে কেবল বলা হয়েছে বিশ্বাসীগণের উত্তরাধিকার প্রাপ্তির কথা, পরের অংশে সুনির্দিষ্টভাবে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ প্রদানের পর বলা হয়েছে সেখানকার চিরস্থায়ী বসবাসের কথা। এভাবে মর্মার্থ দাড়িয়েছে এতক্ষণ ধরে বর্ণিত বৈশিষ্ট্যাবলীর অধিকারীগণই তাদের সফলতার প্রতিভূরূপে লাভ করবে জান্নাতুল ফেরদাউসে বসবাসের চিরস্থায়ী অধিকার | “ওয়ারিছুন' অর্থ উত্তরাধিকারী । এভাবে বিশ্বাসীগণকে জান্নাতের উত্তরাধিকারী বলে সম্মানিত করা হয়েছে এখানে । কিন্ত এতে করে আবার এমতো সন্দেহ পোষণ করা যাবে না যে, পূর্বে অন্য কেউ বেহেশতের মালিক ছিলো, আর বিশ্বাসীগণ লাভ করবে তাদের পরিত্যক্ত জান্নাত। না, তা নয়। আমি বলি, প্রকৃত কথা এই যে, অবিশ্বাসীদের জন্যও শর্তসাপেক্ষে জান্নাত নির্ধারিত ছিলো। সে শর্ত হচ্ছে ইমানের শর্ত। অর্থাৎ তারা বিশ্বাস করলে হবে জান্নাতের ওই অংশের মালিক। কিন্তু বিশ্বাস আনয়ন না করার কারণে তারা হবে জাহান্নামী । আর তাদের জন্য নির্ধারিত জান্নাতের অধিকারী করে দেয়া হবে বিশ্বাসীগণকে ৷ বিষয়টি উত্তরাধিকার হস্তাস্তর করার মতো । আলোচ্য আয়াতদ্বয়ে “ওয়ারিছুন' বলা হয়েছে একারণেই । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।