হজরত ইবনে আব্বাস বলেছেন, ইসলামের প্রথম দিকে মুতায়া বৈধ ছিলো । কেউ দূরের কোনো শহরে সফরে গেলে সেখানকার কোনো মহিলাকে কিছুদিনের জন্য বিবাহ করতো । ওই মহিলা তার আহার্য রন্ধন করতো এবং তার মালসামানের হেফাজত করতো । এরপর পূর্ববতী আয়াত অবতীর্ণ হয়। ফলে স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য সকল মহিলার সঙ্গে যৌনচরিতার্থতা রহিত হয়ে যায়। তিরমিজি । উল্লেখ্য, মুতায়ার মাধ্যমে যে রমণীকে গ্রহণ করা হয় সে কিন্ত প্রকৃত অর্থে স্ত্রী নয়। শিয়া সম্প্রদায় মুতায়াকে এখনো জায়েয মনে করলেও তারাও একথা বলে যে, মুতায়ালন্ধ স্ত্রীর উত্তরাধিকার নেই । এমতোক্ষেত্রে স্বামীও স্ত্রীর উত্তরাধিকার পায় না। সুতরাং তারা প্রকৃত অর্থে স্বামী-স্ত্রী নয়। অথচ স্বামী-স্ত্রীর পারস্পরিক উত্তরাধিকার কোরআন কর্তৃক স্বীকৃত। আমি সুরা নিসার তাফসীরের যথাস্থানে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছি। আলোচ্য আয়াতের মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, হস্তমৈথুন নিষিদ্ধ । এটাই সাধারণ আলেমগণের অভিমত । ইবনে জুরাইজ বলেছেন, আমি আতা সমীপে বিষয়টি উত্থাপন করেছিলাম । তিনি বলেছিলেন, এরকম আমল মাকরুহে তাহরিমী (প্রায় হারাম)। তিনি আরো বলেছিলেন, আমি শুনেছি, কিছুসংখ্যক লোক হাশরের ময়দানে গর্ভবতী হাত নিয়ে উথিত হবে। আমি ধারণা করি তারা অভ্যস্ত ছিলো হস্তমৈথুনে। সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, কোনো কোনো লোক পুরুষাঙ্গ নিয়ে খেলা করতো। আল্লাহ্ এজন্য তাদেরকে দণ্ডদান করেছিলেন। পরের আয়াতে (৮) বলা হয়েছে__ 'এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।' একথার অর্থ___ বিশ্বাসীগণের নিকট আমানত স্বরূপ কোনো কিছু রেখে দিলে তারা তা যথাযথরূপে সংরক্ষণ করে এবং কারো নিকট অঙ্গীকারাবদ্ধ হলে সে অঙ্গীকারও অক্ষরে অক্ষরে পূরণ করে । অঙীকার বা প্রতিশ্রুতি দু'প্রকার__ ১. আল্লাহ্র সঙ্গে কৃত অঙ্গীকার, যা ইমানের সঙ্গে সতত সম্পৃক্তঃ যেমন__ নামাজ, রোজা ও শরিয়তের অন্যান্য নির্দেশ ও নিষেধাজ্ঞাসমূহ, ২. মানুষের সঙ্গে সম্পাদিত পারস্পরিক অঙ্গীকারঃ যেমন__ আমানত, ব্যবসায়, বিবাহ ইত্যাদি । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, আমি স্বকর্ণে শুনেছি, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে বান্দার নিকটে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের। নামাজ সঠিক হলে সে হবে সফলকাম, আর নামাজ সঠিক না হলে সে বঞ্চিত হবে সফলতা থেকে । যদি তার ফরজ নামাজে ক্রুটি পরিদৃষ্ট হয়, তবে আল্লাহ্ নির্দেশ করবেন, আমার এই বান্দার নফল ছারা ক্রুটি পূর্ণ করো । এভাবে বিচার করা হবে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।