Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পড়ে, কেননা তার সম্মুখে তখন বর্ষিত হতে থাকে আল্লাহ্‌র রহমত ৷ বাগবী ৷ হজরত আবু জর থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন আহমদ, ইবনে আদী, নাসাঈ, ইবনে মাজা ও ইবনে হাব্বান। পরিচ্ছদ $ হজরত আনাস বর্ণনা করেন, রসুল স. আমাকে বলেছেন, নামাজ পাঠকালে দৃষ্টি নিবদ্ধ রাখবে সেজদার জায়গায়। হাদিসটি বায়হাকী বর্ণনা করেছেন তার “সুনানে কবীর' নামক গ্রন্থে। হজরত আনাসের বর্ণনায় একথাও এসেছে যে, রসুল স. আমাকে বলেছেন, নামাজে উপবেশনাবস্থায় এদিক সেদিক তাকিয়ো না। এরকম করলে নামাজ নষ্ট হয় । নফল নামাজে এমতো আচরণ সিদ্ধ হলেও ফরজ নামাজে অসিদ্ধ । সূরা মুমিনূন ঃ আয়াত ৩, ৪ ! 81) 25 ৮৩ তর্বীত- ০১255 2 পা ১৪ পাঠ শর্বিা 9৯১০4৪৩০৬০০ ৩১০৮৫৯৭৪৬০৩৪৬ 0 যাহারা অসার ক্রিয়া-কলাপ হইতে বিরত থাকে, 0 যাহারা জাকাত দানে সক্রিয়, আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, 'লাগবি' (অসার ক্রিয়াকলাপ) অর্থ শিরিক। হাসান বলেছেন, পাপ, অবাধ্যতা । আমি বলি, এর অর্থঃ ওই কর্মসমূহ, যা আখেরাতে হবে নিষ্ষল-__ বক্তব্যগত অথবা আচরণগত । আর 'মু'রিদ্বন' ছ্বারাও এখানে ইঙ্গিত করা হয়েছে অংশীবাদিতা, অবাধ্যতা এবং আখেরাতের ক্ষতিকর কর্মসমূহের প্রতি । এভাবে প্রথমোক্ত আয়াতে বিশ্বাসীগণের একটি গুণ বর্ণনা করা হয়েছে এভাকে__ যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে'। কেউ কেউ বলেছেন, এখানে অসার কার্যকলাপ থেকে বিরত থাকে অর্থ__ যে অবিশ্বাসীদের গালমন্দের জবাব গালমন্দের মাধ্যমে দেয় না। এক আয়াতে এরশাদ হয়েছে__ “ওয়া ইজা মাররু বিল লাগবি মাররু কিরামান' (অসৌজন্যের বিনিময়ে দান করতো সৌজন্য) পরের আয়াতে (8) বলা হয়েছে___ “যারা জাকাত দানে সক্রিয়' ৷ 'জাকাত' ও “জাকাত দান' উভয়ই জাকাতের অন্তর্তুত। তৎসর্তেও এখানে জাকাতের সঙ্গে উল্লেখিত হয়েছে “ফায়িলুন' শব্দটি । সুতরাং বুঝতে হবে এক্ষেত্রে কেবল জাকাতের জন্য নির্ধারিত সম্পদের উল্লেখ করা হয়নি, বলা হয়েছে জাকাত প্রদানের কথা। কিন্তু এতে করেও বক্তব্যটি পরিষ্কার হয় না। তাই মনে করতে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।