জননী আয়েশা বর্ণনা করেছেন, আমি রসুল স.কে নামাজে এদিক ওদিক দৃষ্টি সঞ্চালন সম্পর্কে জিজ্ঞেস করেছি । তিনি স. বলেছেন, এটা এক রকমের বিপর্যয়, এর মাধ্যমে শয়তান মানুষের নামাজ বিনষ্ট করে । বোখারী, মুসলিম । হজরত আনাস বিন মালেক বর্ণনা করেছেন, রসুল স. নামাজে এদিক ওদিক দৃষ্টি সঞ্তালনের বিপদ সম্পর্কে বলেছেন, এরকম আচরণ পুণ্যকামীদের জন্য অবশ্য পরিহরণীয়। নতুবা তাদের দৃষ্টি রুদ্ধ করা হবে। বাগবী। মুসলিম ও নাসাঈর বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা বলেছেন, নামাজের দোয়াকালাম পাঠের সময় আকাশের দিকে দৃষ্টি করার অপঅভ্যাস অবশ্য পরিত্যাজ্য । অন্যথায় তার দৃষ্টি হরণ করা হবে। হজরত জাবের ইবনে সামুরা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. নির্দেশ করেছেন, থাকে । এরকম যেনো না হয় যে, চিরতরে তার দৃষ্টি হারায় । মুসলিম, আবু দাউদ, আহমদ, ইবনে মাজা । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, একবার রসুল স. এক লোককে নামাজের মধ্যে তার দাড়ি নিয়ে খেলা করতে দেখে বললেন, তার মধ্যে খুশ্ড থাকলে তা অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমেও প্রকাশ পেতো। হাকেম ও তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন শিথিল সূত্রে । হজরত আবু বকর সিদ্দীক বর্ণনা করেছেন, একবার রসুল স. বললেন, আমি কপটতামিশ্রিত বিনয় থেকে আল্লাহ্র নিকট পরিত্রাণার্থী। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! কপটতামিশ্রিত বিনয় কী? তিনি স. বললেন, বাহ্যিক বিনয় ও আত্তরিক অবিনয়। মুজাহিদের বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্ ইবনে যোবায়েরের নামাজের দপ্তায়মানতা ছিলো স্থির কাষ্ঠথণ্ডের মতো । হজরত আবু বকর সিদ্দীকের অবস্থাও ছিলো তদ্রুপ । হজরত আসমা বিনতে হজরত আবু বকর বর্ণনা করেন, আমার মাতা উম্মে রুম্মান বলেছেন, হজরত আবু বকর একবার আমাকে নামাজে এদিক ওদিক ঢলে যেতে দেখে এমন ধমক দিলেন যে, আমার নামাজ ভঙ্গ হওয়ার উপক্রম হলো । নামাজ শেষ হলে তিনি বললেন, আমি স্বকর্ণে শুনেছি, রসুল স. বলেছেন, কেউ নামাজে দণ্ডায়মান হলে সে যেনো তার অঙ্গ-প্রত্যঙ্গকে সুস্থির রাখে । ইহুদীদের মতো যেনো এদিক ওদিক না দোলে । নামাজে অঙ্গ-প্রত্যঙ্গকে অচঞ্চল রাখা নামাজেরই একটি গুরুতৃপূর্ণ অঙ্গ । ইজালাতুল খিফা। হজরত আবুল আহওয়াস বর্ণনা করেছেন, রসুল স. নির্দেশনা দিয়েছেন, কেউ নামাজে দণ্ডায়মান হলে সে যেনো তার সামনের পাথর কণা সরাতে ব্যস্ত না হয়ে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।